নিউজ

লকডাউনের পরে সারা দেশজুড়ে কি চলবে ট্রেন? স্পষ্ট ইঙ্গিত দিল রেল মন্ত্রক

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন ঘোষণার আগেই ৩১ শে মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে রাশ টেনেছিল রেল মন্ত্রক। ২৪ মার্চ সরকার লকডাউন ঘোষণা করলে সেই মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রক। লকডাউনের ১৪ দিন পেরিয়ে গেছে।

আর ১ সপ্তাহ পর উঠে যেতে পারে লকডাউন। তারপর কি তবে স্বাভাবিক হবে রেল পরিষেবা? হলেও ঠিক কোন কোন জোনে চলবে রেল? নাকি সারা দেশে স্বাভাবিক হবে যাত্রীবাহী ট্রেন চলাচল? সেক্ষেত্রে যাত্রীদের কী কী ব্যবস্থা নেওয়া হবে? স্বাস্থ্য পরীক্ষা করা হবে কী উপায়ে? এই সব প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে রেল পরিষেবা স্বাভাবিক করতে জোনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন ওঠার পর ধাপে ধাপে রেল পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে ওই সূত্র। তবে সরকারি ভাবে রেলের তরফে এই ধরনের জল্পনাকে খারিজ করা হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, রেল চলাচলের বিষয়ে সরকারি ভাবে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই রেলের কর্তাদের জানানো হবে।

একটি ট্যুইটে রেল মন্ত্রক জানিয়েছে, রেলের চলাচল ও সময়সারণী নিয়ে সামাজিক মাধ্যমে যে বার্তা ঘুরে বেড়াচ্ছে তা সত্য নয়। ভারতীয় রেল এই ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি। সংবাদ সংস্থা পিটিআই-কে এক রেল কর্তা জানিয়েছেন, রেল চলাচল শুরু করতে হলে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আগে নিশ্চিত হতে হবে।

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026