নিউজ

ডিজেলের দাম বাড়ছে, ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে চাপ বেসরকারি বাস মালিকদের

গত ৯ দিনে দাম বেড়েছে ডিজেলের। সেই যুক্তিকে সামনে এনে বাস মালিকদের দাবি বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি করতে হবে। ৯ দিনে ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৭২ পয়সা। বেসরকারি বাস সংগঠন জানিয়েছে ভাড়া বৃদ্ধি করা না হলে রাস্তায় নামবেন না তাঁরা। এমন হুঁশিয়ারী দিয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বেসরকারি বাস সংগঠন। তবে এটি একটি সংগঠনের কথা। অন্যান্য বাস সংগঠন জানিয়েছে, যে পরিমাণ বাস রাস্তায় নেমেছে আগামী দিনে একই পরিমাণ বাস রাস্তায় চলবে।

এদিকে গত ১লা জুন দেশ জুড়ে জারি হয়েছে আনলক-১। এরপরই ক্রমে রাস্তায় নামতে শুরু করেছে সরকারি ও বেসরকারি বাস, অটো, রিকশা, ট্যাক্সি। ক্রমে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে প্রথম থেকেই বেসরকারি বাস সংগঠনগুলির ভাড়া বিষয়ক যে দাবি ছিল তাতে সম্মতি মেলেনি রাজ্য সরকারের তরফে। এরপর রাজ্য সরকারের তরফে জানান হয়, একটি রেগুলেটরি কমিটি গঠন করা হবে বেসরকারি বাস চালানোর ক্ষেত্রে। এরপরই রাস্তায় নামে বেসরকারি বাস।

তবে এই নতুন যুক্তি দেখিয়ে একটি বেসরকারি বাস সংগঠন জানিয়েছে, আগামী ২ দিনের মধ্যে ভাড়া বৃদ্ধি করা না হলে রাস্তায় নামবেন না তাঁরা। এবিষয়ে সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দেওয়া হয়। তার মধ্যে বেশ কয়েকটি দাবি করা হয়েছে। যার মধ্যে অন্যতম লক ডাউন চলাকালীন সমস্ত রকম ট্যাক্স মুকুব করতে হবে। ট্যাক্সি চালকদের মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস দেওয়ার আবেদন করা হয়েছে। এছাড়া সমস্ত চালক যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন রাস্তায় নামছেন তাঁদের সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনার দাবি জানিয়েছে এ আই টি ইউ সি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026