অফবিট

মন্দিরের মধ্যে রয়েছে ঝুলন্ত স্তম্ভ, তবুও মন্দির ভেঙে পড়েনি, জেনে নিন লিপকসি মন্দিরের রহস্য

শ্রেয়া চ্যাটার্জি – আমাদের ভারতবর্ষে রয়েছে নানান রকমের মন্দির। আর সেই মন্দিরের মধ্যে রয়েছে কতনা রহস্য। অন্ধ্রপ্রদেশ এর অনন্তপুর জেলায় অবস্থিত লিপকসি মন্দির। মন্দির প্রাঙ্গণে গেলে আপনি একটি অদ্ভুত রহস্য দেখতে পাবেন। চোখের সামনে কতগুলো স্তম্ভ দেখবেন। কিন্তু আপনি ভাববেন এতে আবার রহস্যের কি আছে। কতগুলি স্তম্ভ পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে অর্থাৎ তারা মন্দিরের মাটি স্পর্শ করেনি। বিশ্বাস না হলে একটা কাপড় দিয়ে স্তম্ভের নিচ দিয়ে বুলিয়ে যাবেন দেখবেন আপনার কাপড়টি কোথাও আটকাচ্ছে না। এই মন্দিরে ঝুলন্ত স্তম্ভের সংখ্যা ৭০ টি। কিন্তু ওমন কোন স্তম্ভ যদি এভাবে ঝুলে থাকে তাহলে মন্দিরটি কি করে দাঁড়িয়ে আছে? মন্দিরটি তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয় না এইখানেই মন্দিরের রহস্য।

ওই স্তম্ভের নিচে কাপড় বোলাতে এখানকার ভক্তদের দেখা যায়। কারণ তারা মনে করেন, এমনটা করলে জীবনের সমৃদ্ধি বাড়বে। অবশ্য অনেক অনেকে বিষয়টা সত্যি না মিথ্যা তা তা জানার জন্য পরীক্ষা করে থাকেন। মধ্যযুগে মন্দিরের নাম ছিল বীরভদ্র মন্দির। লিপকসি গ্রামে অবস্থানের কারণে এই মন্দিরের নাম হয়ে যায় লিপকসি মন্দির। এ মন্দির নিয়ে নানা গল্প কথা প্রচলিত আছে। নির্মাণের খরচ রাজার দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি দেননি। তাই ক্ষুব্ধ হয়ে রাজকোষের দায়িত্বে থাকা ভীরুপান্না রাজাকে বিষ প্রয়োগে হত্যা করতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন।

রাজা তখন তার চোখ তুলে নেওয়ার আদেশ দিলে ভীরু নিজেই তার চোখ উপড়ে ফেলেন সেই মন্দিরে স্থানে। সেখানে এখনো ভীরুর রক্তের দাগ আছে বলে ভক্তরা বিশ্বাস করেন। তবে এমন ঝুলন্ত স্তম্ভের রহস্য কি, এটা জানতে অনেকেই চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। রহস্য ছাড়াও মন্দিরের দেওয়ালের কারুকার্য অসাধারণ স্থাপত্যশৈলী দেখে আপনার তাক লেগে যাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026