নিউজ

বাড়ছে না বাস ভাড়া, কাল থেকেই পথে নামছে বেসরকারি বাস

গত মঙ্গলবার পরিবহন দফতরের সঙ্গে চারটি বেসরকারি বাস সংগঠন ও মিনিবাস সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাস মালিকেরা যে দাবিগুলি তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বাসের ভাড়া তৈরির জন্য রেগুলেটরি কমিটি গঠন করতে হবে। এই দাবিতে সায় দেয় পরিবহন দফতর। আর এরপরই আগামীকাল পুরোনো ভাড়ায় রাস্তায় নামছে একাধিক বেসরকারি বাস। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রাস্তায় মানুষের সুবিধার্থে ৯০০ টি বাস রাস্তায় নামবে।

গত ১লা জুন দেশে লক ডাউনকে শিথিল করে আনলক-১ ঘোষণা করা হয়। যার জেরে পরদিন থেকে ক্রমে খুলতে শুরু করে অফিস, দোকান, অনেক বাজার। রাস্তায় মানুষের সংখ্যা বাড়তে থাকে। এদিকে বাসের সংখ্যা কম হওয়ায় এবং বেসরকারি বাস রাস্তায় না নামায় ডানলপ, কামালগাজি, এসপ্ল্যানেড, পার্ক-স্ট্রিট বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে ভিড় করেন সাধারণ মানুষ। যার ফলে এদিন রাস্তায় নামানো হয় ৬০০ বাস।

অন্যদিকে গুরুত্বপূর্ণ ২২ টি রুটে বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নেমেছে। পরিবহন দফতর আরও জানিয়েছে, আগামীকাল বাসের সংখ্যা দ্বিগুণ করা হবে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাসে যে কয়টি বসার আসন রয়েছে সেই কয়জন যাত্রী নিয়ে চলবে বাস। এদিকে জুনের প্রথম দিনই অনেক মানুষ রাস্তায় নামার ফলে ২৪০ টি সরকারি বাস দিয়ে পরিস্থিতি সামাল দিতে অসুবিধা হয়। এরপর পরিবহন দফতরের কাছে এই খবর পৌঁছালে আরও ১০০ টি বাস নামানো হয়। কিন্তু তাতেও যাত্রী ভোগান্তি অব্যহত থাকে। এরপর এদিন আরও ৬০০টি বাস রাস্তায় নামে। কিন্তু তা তাতেও অসুবিধা কমেনি। তাই আগামীকাল আরও ৯০০ টি বাস নামছে রাস্তায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026