দুপুর থেকে বানিজ্য নগরী মুম্বাইতে দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ (Nisarga)। তবে এবার আবহাওয়াবিদেরা জানিয়েছেন, রাতের মধ্যেই ক্রমে শক্তি হারিয়ে ফেলবে ঘূর্ণিঝড়টি। এরপর মুম্বাইতে শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। মুম্বাই ছাড়াও পুণে, রায়গড়, পালঘর, সিন্ধুদূর্গ, রত্নগিরি জেলাগুলিতে ২০০ মিমিরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে ভাসতে চলেছে বানিজ্য নগরী। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, আরব সাগর থেকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে আছড়ে পড়ে মুম্বাইয়ের কাছে রায়গড় জেলার আলিবাগের রত্নগিরিতে। এরপর সারা দুপুর তান্ডব চলে স্থলভাগে।
‘নিসর্গ’-এর তান্ডবের জেরে উপড়ে গিয়েছে বহু গাছপালা, ছিঁড়ে গিয়েছে ইলেকট্রিকের তার। যার ফলে ব্যহত বিদ্যুৎ পরিষেবা। শহর জুড়ে ব্যহত হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলবে। এরপর শহর জুড়ে শুরু হবে বৃষ্টিপাত। এদিকে ঘূর্ণিঝড়ের সঙ্গে একনাগাড়ে চলেছে বৃষ্টি। এরপর ফের রাতে আবার বৃষ্টি হলে নাকাল পরিস্থিতির সৃষ্টি হবে মুম্বাইয়ের।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় চলে যায় ওমান উপসাগরের দিকে। যার ফলে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’-এর তেমন দাপট হয়নি মুম্বাই জুড়ে। তার আগেই নিজের শক্তি হারিয়েছে সাইক্লোনটি। তবে ভারী বৃষ্টিপাতের জেরে ভাসতে পারে বানিজ্য নগরী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…