বিনোদন

লকডাউনে আরও দুই সন্তানের মা হলেন শ্রাবন্তী

কৌশিক পোল্ল্যে: গত বছরই রোশন সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলি অভিনেত্রী শ্রাবন্তী, এরপর বাইপাসের একটি বিলাসবহুল ফ্ল্যাটে সংসার শুরু করেন দুজনে, সঙ্গী ছিল শ্রাবন্তী’র একমাত্র ছেলে ঝিনুক। এবার লকডাউনে শ্রাবন্তী’র কোলেই এল আরও দুই সন্তান, পরিবারের নতুন সদস্য হিসেবে। তারা কারা? চলুন জেনে নেওয়া যাক।

আসলে শ্রাবন্তী ও রোশন দুজনেই পোষ্য হিসেবে কুকুর খুব পছন্দ করেন এবং লকডাউনে বাড়িতে আসার অবসরে এই দুই নতুন অতিথিকে বাড়িতে তুললেন দম্পতি। পোষ্যদের সঙ্গে আদরঘন মুহূর্তে আপ্লুত হয়ে দিনের বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন তাদের সঙ্গে, সেই খুনসুটির ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, ‘আমার সন্তানেরা’। এই দুই প্রিয় পোষ্যকে নিজের সন্তানের মতো স্নেহ করে তাদের সন্তানের তকমা দিতেই বেশি আগ্রহী অভিনেত্রী।

নতুন অতিথিদের আগমনে খুশি উপছে পড়ছে শ্রাবন্তী’র পরিবারে। পোস্টে সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য রোশন সিং শ্রাবন্তী’র তৃতীয় স্বামী এবং আগের দুটি সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে বেশ সুখে শান্তিতে ঘর করছেন অভিনেত্রী সেকথা বলাই যায়। লকডাউনে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি, লকডাউন শেষে স্টার জলসায় তার সঞ্চালনায় রিয়্যালিটি শো ‘সুপারস্টার পরিবার’এর শ্যুটিং আবারো শুরু হবে। এখন দেখুন শ্রাবন্তী’র দুই নতুন সন্তানের ছবি, শুধুমাত্র নীচের ওয়ালে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026