একসময় বর্ণবৈষম্যের শিকার হওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (priyanka Chopra) এই মুহূর্তে একজন ‘ফ্যাশন দিভা’। কিছুদিন আগেই তিনি ‘বস বেবী’ ফটোশুট করেছেন। ছবিগুলিতে প্রিয়াঙ্কার পরনে ছিল কালো রঙের ডিজাইনার অর্গাঞ্জা টপ। ছবিগুলিতে প্রিয়াঙ্কার হেয়ারস্টাইল ছিল ‘কেয়ারলেস কেয়ারফুল’ এবং তাঁর কানে ছিল গোল্ডেন জাঙ্ক ইয়ারিং। তাঁর মেকআপে রয়েছে আমেরিকান স্টাইলের ছোঁয়া। ইদানিং প্রিয়াঙ্কা এই ধরনের মেকআপ অনুসরণ করেন। ফটোশুটের অ্যালবামটি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন “TGIF”। অনেকেই বলেছেন, ছবিতে প্রিয়াঙ্কার পরনের টপটি ডিজাইনার ব্লাউজ ব্র্যান্ড ‘এম্পোরিও আরমানি’-র কালেকশন, ভারতীয় মূদ্রায় যার মূল্য প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি। প্রকৃতপক্ষে, প্রিয়াঙ্কার এই ফটোশুটের ব্র্যান্ড পার্টনার ছিল ‘এম্পোরিও আর্মানি’। এই মুহূর্তে প্রিয়াঙ্কা ব্যস্ত তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’-এর প্রোমোশন নিয়ে।
সম্প্রতি প্রিয়াঙ্কা শেষ করেছেন ‘দি ম্যাট্রিক্স 4′-এর শুটিং। এই ফিল্মে প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন কিয়ানু রিভস (Kiyanu Rives)। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয়েছে প্রিয়াঙ্কার আগামী ফিল্ম ‘টেক্সট ফর ইউ’-এর শুটিং। প্রিয়াঙ্কার সঙ্গে সবসময় থাকে চিহুয়াহুয়া কন্যা ডায়ানা চোপড়া জোনাস (Diana Chopra jonas)। তার জন্য ছোট ছোট পোশাক তৈরি করতে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে র্যাম্পেও হেঁটেছে ডায়ানা।
প্রিয়াঙ্কার সারমেয়-প্রীতির কথা অনেকেরই জানা। প্রিয়াঙ্কা তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে তাঁর পোষ্যদের ছবি শেয়ার করে থাকেন প্রায়ই। প্রিয়াঙ্কার ভারতের বাড়িতে রয়েছে বেশ কয়েকটি ইন্ডিয়ান পারিয়া বা দেশি কুকুর। তাদের যত্ন নেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu chopra) নিজে। তাদের নিয়মিত খবরাখবর নেন প্রিয়াঙ্কা। করোনা আবহ কেটে গেলে ডায়ানাকে নিয়ে ভারতে আসার কথা রয়েছে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস (Nick jonas)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…