কলকাতা: আজ, সোমবার (Monday) থেকে তাপমাত্রা আরও কমতে পারে। বৃষ্টির (Rainfal) ফলে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। এমন পরিস্থিতি থাকার সম্ভাবনা বুধবার (Wednesday) পর্যন্ত। এমনই পূর্বাবাস আবহাওয়াবিদদের। শীত (Wimter) বিদায়ের কোনও লক্ষণ আপাতত নেই। চলতি সপ্তাহেও শীতের ঝোড়ো ব্যাটিং চলবে বলেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে অনুমান করা হয়েছে। রবিবার (Sunday) রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে৷
দিন কয়েক আগে উত্তুরে হাওয়ার হাত ধরে শৈত্যপ্রবাহের পরিস্থিত দেখা দিয়েছিল রাজ্য়ের বেশ কয়েকটি জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে জাঁকিয়ে শীত পড়েছিল। মাঝে রাজ্যে তাপমাত্রার বৃদ্ধি হয়েছে বেশ কিছুটা। রবিবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়বে, এমনটাই জানানো হয়েছিল। তবে শীত বিদায়ের কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের জাঁকিয়ে শীত পড়বে বাংলায়।
রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা ছিল। অনেক জায়গায় শনিবার রাত থেকে বৃষ্টিও হয়। সপ্তাহেত শেষে শীতের দাপটে ভাঁটা পড়লেও সোমবার থেকে ফের কলকাতার তাপমাত্রা নামবে। শুধু কলকাতারই নয়, পারদ পতন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমী হাওয়া এবং বিপরীত ঘূর্ণাবর্তের কারণে আর্দ্র এবং উষ্ণ হাওয়ার কারণে এমন পরিবর্তন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…