সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের মা মধু চোপড়া ও মেয়ে ডায়ানা চোপড়া জোনাসের ফটো। ফটো পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, নানি এবং ডায়ানা। সবার সন্তান যে দু’পেয়ে হয় না, চারপেয়েও হয় , আবারও তা প্রমাণ করে দিলেন প্রিয়াঙ্কা। ডায়ানা জাতে চিহুয়াহুয়া কুকুর হলেও প্রিয়াঙ্কা ও নিক তার ‘পেট পেরেন্টস’। ফটোতে দেখা যাচ্ছে দিদা মধু চোপড়ার কোলে শুয়ে আদর খেতে ব্যস্ত তাঁর মিষ্টি চিহুয়াহুয়া নাতনি ডায়ানা। প্রিয়াঙ্কার পোস্ট করা এই ফটোটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। প্রিয়াঙ্কাকে অনেক ভালোবাসা জানিয়েছেন পশুপ্রেমীরা। প্রিয়াঙ্কার সঙ্গে সবসময় থাকে চিহুয়াহুয়া কন্যা ডায়ানা চোপড়া জোনাস। তার জন্য ছোট ছোট পোশাক তৈরি করতে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে র্যাম্পেও হেঁটেছে ডায়ানা।
প্রিয়াঙ্কার সারমেয়-প্রীতির কথা অনেকেরই জানা। প্রিয়াঙ্কা তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে তাঁর পোষ্যদের ছবি শেয়ার করে থাকেন প্রায়ই। প্রিয়াঙ্কার এই মুহূর্তে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছে জার্মান শেফার্ড সহ বিভিন্ন কয়েকটি ব্রিডের সারমেয়। প্রিয়াঙ্কার ভারতের বাড়িতে রয়েছে বেশ কয়েকটি ইন্ডিয়ান পারিয়া বা দেশি কুকুর। তাদের যত্ন নেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নিজে। তাদের নিয়মিত খবরাখবর নেন প্রিয়াঙ্কা। করোনা আবহ কেটে গেলে ডায়ানাকে নিয়ে ভারতে আসার কথা রয়েছে প্রিয়াঙ্কা ও নিকের।
দেশি সারমেয় ও বিদেশি সারমেয়দের মধ্যে অনেকেই বিভেদ করে থাকেন। একবিংশ শতকে এসেও অধিকাংশ পরিবার দেশি সারমেয় পুষতে চান না। কিন্তু ইদানিং সেলিব্রিটিদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে দেশি সারমেয় বা ইন্ডিয়ান পারিয়া। ইন্ডিয়ান পারিয়াদের সর্বাধিক আইকিউ তত্ত্ব বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এই কারণে ভারতীয় সেনাবাহিনীতের ডগ স্কোয়াডে দেশি সারমেয়কে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত প্রথম দেশি সারমেয় বাছাই করা হয়েছে দক্ষিণ ভারতের দেশি সারমেয় ব্রিড মুধোই হাউন্ডকে। এছাড়া রাজ্য পুলিশের ডগ স্কোয়াডেও দেশি সারমেয়দের নিযুক্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে নিযুক্ত প্রথম দেশি সারমেয় হলো আশা। আশার ক্ষিপ্রতার কাছে হার মেনেছে ল্যাব্রাডর বা জার্মান শেফার্ড -এর মত ব্রিড। প্রিয়াঙ্কা সহ বহু সেলিব্রিটিরা নিজেরা দেশি সারমেয় দত্তক নিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করছেন দেশি সারমেয় পোষার জন্য। প্রকৃতপক্ষে সারমেয়রা কিন্তু নিজেদের মধ্যে দেশি-বিদেশি প্রভেদ করে না। এই প্রভেদ সৃষ্টি করে মানুষ। মানুষের এই চারপেয়ে বন্ধুগুলি বড্ড আদরের। তাদের নিঃস্বার্থ ভালোবাসা চিরন্তন।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…