রাজ্য

মাঝেরহাট ব্রিজ তৈরিতে দেরি করেছে রাজ্য, রেলের বক্তব্যকে অস্ত্র করে মন্তব্য অমিত মালব্যর

সম্প্রতি মাঝেরহাট ব্রিজ দেরিতে চালু অভিযোগে রাজ্যে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব চরমে উঠেছে। বিধানসভা নির্বাচনের আগে ব্রিজ দেরিতে চালু করার জন্য বিজেপি তৃণমূলকে দোষ দিতে চায়, আবার অন্যদিকে তৃণমূল এই দেরির জন্য আঙুল তুলেছে রেলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ। এই নিয়ে বঙ্গ রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রবল চাপানউতোর চলছে।

গতকাল মাঝেরহাট ইস্যু নিয়ে তারাতলা বিক্ষোভ দেখায় বিজেপি। অনুমতি না নিয়ে মিছিল করার জন্য প্রথমে পুলিশ তাদের বিক্ষোভ তুলে নিতে বলে এবং পরে বিক্ষোভ না উঠলে পুলিশ বিজেপির নেতা কর্মীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি বেসামাল হয়ে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। আবার পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। সেখানে বিক্ষোভকারীদের হটাতে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের লাঠির আঘাতে এক বিজেপি কর্মীর মাথা ফাটে ও অনেকেই জখম হন। তারপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয় সেখানে উপস্থিত ধরে পুলিশ তাকে গ্রেফতার করে। অবশ্য পুলিশের দাবি, কৈলাসকে গ্রেফতার করা হয়নি। সে নিজে থেকেই পুলিশ ভ্যানে উঠে যায়।

এরপর এই ইস্যুতে মুখ খোলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। তার দাবি, রেলের টালবাহানার কারণেই দেরি হয়েছে সেতু তৈরির কাজ। দেরি হওয়ার দায় তাই কেন্দ্রের। অন্যদিকে রেল এই অভিযোগ মানতে নারাজ। বরং উল্টো তারা বলেছে, রাজ্য সরকার নকশা পরিবর্তন করে জমা দেয়ার পর সেই নকশায় বহু জায়গায় ভুল ছিল। রাজ্যের নকশা পরিবর্তন করার পর কমপক্ষে ২৯ জায়গায় ভুল সংশোধন করতে হয়েছে রেলকে। তাই রেলের অভিযোগ, এত ভুল সংশোধন করার জেরেই দেরি হয়েছে নির্মাণ কাজ শুরু করতে। তবে রেল এই বিষয়ে সরকারিভাবে কিছু বলতে নারাজ। সামনে নির্বাচনের আগে আর কোনো বিতর্কে জড়াতে চায় না রেল।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝেরহাট ইস্যু নিয়ে বলেছেন, “মাঝেরহাট সেতুর কাজে দেরি হয়েছে কেন্দ্রের জন্য! কেন্দ্রের রেল যখন ৯ মাস অনুমতি দেয়নি, তখন বিজেপি কি করছিল?” বাংলায় বহিরাগতদের জায়গা নেই বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই এই ঘটনায় সরব হন আরেক বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্য। তিনি বলেছেন, “মাঝেরহাট ব্রিজ না খোলার তৃণমূলের বাহানাকে ইতিমধ্যেই নস্যাৎ করেছে পূর্ব রেল। নির্বাচনের আগে ব্রিজ উদ্বোধনের জন্য এই অযথা দেরি এবং টালবাহানা মানুষকে সমস্যায় ফেলছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026