নিউজ

গুজরাটের করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৫

রাজকোট: একে দেশের করোনা পরিস্থিতি যত দিন যাচ্ছে, ততই উদ্বেগজনক হয়ে উঠেছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাওয়ার কারণে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতেও কার্যত আংশিক লকডাউন চলছে। এমন অবস্থায় গুজরাটের করোনা হাসপাতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোররাতে গুজরাতের রাজকোট শহরের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। এই আগুনের লেলিহান শিখায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। মূলত, হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

জানা গিয়েছে, মোদি রাজ্যের রাজকোটের শিবানন্দ হাসপাতালের আইসিইউতে এই আগুন লাগে। সেই সময় আইসিউতে মোট ১১ জন রোগী ছিলেন। আর আইসিইউ ছাড়া সেই সময় হাসপাতালে মোট ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। আইসিইউ থেকে আগুন বের হতে দেখে তড়িঘড়ি দমকলকর্মীদের খবর দেওয়া হয়। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে হাজির হয় দমকলকর্মীরা। তারা এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় রোগী এবং তাদের পরিবারের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই ভয়াবহ আগুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকজন রোগী গুরুতরভাবে জখম হয়েছেন। রাজকোটের এই হাসপাতাল থেকে তড়িঘড়ি তাদেরকেও অন্য একটি হাসপাতালে  নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।  সেখানেই আপাতত তারা চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আইসিইউ থেকেই মূলত এই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে দমকল বাহিনী অনুমান করছে শর্ট সার্কিটের ফলেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। তবে বিস্তারিতভাবে জানার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরিকল্পনা চলছে। ঘটনাস্থলে এই মুহূর্ত রয়েছে দমকল বাহিনী এবং পুলিশ কর্তারা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026