গোয়া: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই গোয়ার সাগরপাড়ে নতুন মোড়কে, নতুন আদলে বসবে কলকাতা ক্লাসিকোর আসর। আজ, শুক্রবার আইএসএলে প্রথম হতে চলেছে কলকাতা ডার্বি। এসসি ইস্টবেঙ্গল আজ তাদের অভিযান শুরু করতে চলেছে। আর অভিষেক ম্যাচেই কার্যত হাইভোল্টেজ কলকাতা ডার্বি। দুদিন আগে ফুটবলের রাজপুত্র চিরবিদায় নিয়েছেন। তাই মন খারাপ কলকাতার। ফুটবল প্রেমী তা সে ব্জ্দেশের হোক বা কলকাতার, সবারই ভারাক্রান্ত মন। এমন সময়ে এই ডার্বির আবেগ হয়তো কিছুটা হলেও ভারাক্রান্ত মনকে আনন্দ দেবে। আর ঠিক ডার্বি শুরু হওয়ার আগের দিন অর্থাৎ গতকাল, বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের থিম সং লঞ্চ হয়ে গেল।
কোয়ারেন্টাইন, কোভিড টেস্ট, সোশ্যাল ডিসটেন্সিং সব পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই এবারে আইএসএল শুরু হয়েছে। আর এর মধ্যেই গোয়ার সাগরপাড়ে বসতে চলেছে ডার্বির আসর। তার আগেই এসসি ইস্টবেঙ্গলের থিম সং লঞ্চ হওয়ায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে, ব্যান্ডের তালে গান তৈরি করেছেন অরিজিৎ শেঠ। তিন মিনিটের এই নতুন থিম সং নতুন রূপে আসা ইস্টবেঙ্গলকে লাল-হলুদ সমর্থকদের কাছে আরও একবার ভালবাসা দিয়ে উত্তেজনা বাড়িয়ে দেবে বলে আশাবাদী মশাল বাহিনী।
অন্যদিকে, মোহনবাগান জুটি বেঁধেছে এটিকের সঙ্গে। তাই এটিকে-মোহনবাগানের শক্তি ইস্টবেঙ্গলের থেকে দ্বিগুণ, এমনটাই দাবি করেছে সবুজ-মেরুন সমর্থকরা। শুধু তাই নয়, সমর্থকদের মধ্যে এটিকে-মোহনবাগানের সমর্থকদের শক্তি দ্বিগুণ। কারণ, দুটো শক্তি এক হয়ে গিয়েছে। আর তাই ডবল পাওয়ার অন্য দলের কাছে ডবল ট্রাবল হতে চলেছে, এমনটাই দাবি করেছে এটিকে-মোহনবাগান সমর্থকরা। দুই দলের কোচরাও জানেন যে, এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। এটা স্নায়ুর লড়াই। আর যে এই স্নায়ু ধরে রাখতে পারবে, সেই ম্যাচ শেষে জয়ী হবে। আইএসএলের প্রথম ডার্বিতে কোন দল জয়ের হাসি হাসে এখন সেটাই দেখার। এমনকি এর অপেক্ষাতেই কার্যত দুভাগ হয়ে প্রহর গুনছে ঘটি-বাঙালরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…