নিউজ

একলাফে তাপমাত্রা বাড়লেও আগামী সপ্তাহেই জাঁকিয়ে পড়তে চলেছে শীত

কলকাতা: কখনও কনকনে ঠান্ডা হাওয়া তো কখনও শীতের হিমেল পরশ। কখনও আবার হঠাৎ করে একলাফে বেরিয়ে যাচ্ছে তাপমাত্রা। সব মিলিয়ে শীত পড়বে করেও যেন ঠিকভাবে পড়তে পারছে না তবে আপাতত শীতের প্রথম ইনিংসের ব্যাটিং শেষ। পূর্বাভাস অনুযায়ী একলাফে প্রায় ৩ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

গতকাল, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০.২ ডিগ্রিতে। সুতরাং, বলাই যায় সপ্তাহান্তে প্রায় উধাও শীতের আমেজ। এর ফলে ভোরে শীত শীত ভাব থাকলেও রোদ উঠলেই বাড়বে গরম। যদিও আগামিকাল, শনিবার বিকেলের পর এই অবস্থা পাল্টাবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

ফলে ছুটির দিন অর্থাৎ রবিবার থেকে আবার তৈরি হবে শীতের আবহ। সোমবার থেকে একটু একটু করে আবার কমবে পারদ সব মিলিয়ে বুধবারের পর থেকে তাপমাত্রা লাগাতার নিম্নমুখী হবে। ফলে শীত নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবে এবং জাঁকিয়ে শীত পড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তবে এবারের শীত আতঙ্কিত করেছে রাজ্যবাসীকে। কারণ, যেভাবে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তাতে শীত বাড়লে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আশঙ্কায় রয়েছেন চিকিৎসকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026