একসময় যে দেশের মাটিতে প্রিয়াঙ্কা চোপড়া(priyanka Chopra)-কে বলা হয়েছিল ‘ব্রাউনি’, করা হয়েছিল বডি শেমিং, আজ সেই নিউ ইয়র্কের বৌ প্রিয়াঙ্কা। কয়েক বছর আগেই নিউ ইয়র্ক প্রবাসী গায়ক নিক জোনাস (Nick jonas)-কে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে পেতেছেন তাঁর সংসার। অপরদিকে হলিউডেও তাঁর কেরিয়ার ক্রমশ এগিয়ে চলেছে। নিক জোনাসের কয়েকটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এছাড়াও প্রিয়াঙ্কার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে কখনও সখনও নিজের বিউটি হ্যাকস শেয়ার করেন প্রিয়াঙ্কা।
এবার নিউ ইয়র্কের মাটিতেই নিজের ভারতীয় রেস্টুরেন্ট ‘সোনা’-র উদ্বোধন করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিক। 2019 সালে রেস্টুরেন্টটি তৈরীর কাজ শুরু হয়েছিল। 2020 সালে লকডাউন হওয়ার ফলে রেস্টুরেন্টের কাজ স্থগিত হয়ে যায়। ফলে 2021 সালে প্রিয়াঙ্কার ‘সোনা’-র ওপেনিং হয়। টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন রেস্টুরেন্ট খোলার ব্যাপারে নিক তাঁকে সবরকম ভাবে সাহায্য করেছেন। 2019 সালে রেস্টুরেন্টের ভিতের পুজো হয়েছিল। এদিন সেই পুজোর ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে প্রিয়াঙ্কা ও নিককে দেখা যাচ্ছে ভারতীয় পোশাক পরে একসঙ্গে পুজোয় বসতে।
এই মুহূর্তে নিউ ইয়র্ক ও লন্ডনের বিভিন্ন লোকেশনে চলছে ‘ম্যাট্রিক্স ফোর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ফলে এই মুহূর্তে প্রিয়াঙ্কা ভারতে আসতে পারছেন না, তা নিজেই জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…