অভিনেতা রণবীর কাপুর (Ranbir kapoor) সবসময়ই চর্চার মধ্যে থাকেন। এই মুহূর্তে নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছিল। কারণ কিছুদিন আগে রণবীরের কাকা রণধীর কাপুর (Randhir kapoor) সংবাদমাধ্যমে জানিয়েছিলেন রণবীরের শরীর ভালো নেই। তবে রণবীরের কি হয়েছে তা জানেন না বলেছিলেন রণধীর। এরপর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রণবীরের মা নিতু কাপুর (Nitu kapoor) জানিয়েছেন, রণবীর কোভিড-19 -এ আক্রান্ত হয়েছেন।
নিতু জানিয়েছেন, রণবীর এই মুহূর্তে মুম্বইয়ে নিজের বাড়িতে, নিজের ঘরেই কোয়ারেন্টিনে রয়েছেন। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত হালকা যোগাসন করছেন তিনি। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন করছেন রণবীর। সব মিলিয়ে রণবীর শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন নিতু।
2020 সালের ডিসেম্বর মাসে পঞ্জাবে ‘যুগ যুগ জিও’ ফিল্মের শুটিং করতে গিয়ে নিতু নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় নিতু কোয়ারেন্টিনে ছিলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও ফিরে এসেছিলেন শুটিং ফ্লোরে। এই মুহূর্তে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ক্রমশ আবারও বৃহৎ আকার ধারণ করছে। মহারাষ্ট্র সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন।
চলতি বছরে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Ayan mukhopadhyay) পরিচালিত ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’। এই ফিল্মে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia bhatt)। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘শমশেরা’-র শুটিং। এই ফিল্মে রণবীরের সঙ্গে অভিনয় করছেন বাণী কাপুর (vaani kapoor)
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…