নিউজ

বাজেটের পর বৃহত্তর কৃষক আন্দোলনের হুমকি, শনিবার হবে চাক্কা জ্যাম

নয়াদিল্লি: দেশ জুড়ে দু’মাসেরও বেশি কৃষক (Farmers) আন্দোলন চলছে। এই আবহে ২০২১ সালের বাজেটে (Budget) নিজেদের কৃষক দরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল কেন্দ্রের মোদী সরকার (Central Govt)। কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এই বছর বাজেটে গ্রাম এবং কৃষকদের চাহিদাকে তুলে ধরা হয়েছে। কৃষি ক্ষেত্রের উন্নয়ন আর কৃষকদের আয় বাড়াতে এই বাজেটে পরিকল্পনা রয়েছে।’ কিন্তু সেদিনই দিল্লি (Delhi) সীমান্তে আন্দোলনরত কৃষকরা আরও বড় আন্দোলনের ডাক দিলেন। সংযুক্ত কৃষক মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি (February) শনিবার (Saturday) দেশ জুড়ে ৩ ঘণ্টার  ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রের  তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে, এই দাবিতে অনড় কৃষকরা।  সাধারণতন্ত্র দিবসের দিন তাঁদের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে ছড়ানো হিংসার পর কিছুটা প্রাণ হারিয়েছিল আন্দোলন। কয়েকটি সংগঠন আন্দোলন থেকে সরেও দাঁড়ায়।  তবে কৃষক নেতা রাকেশ টিকাইতের নেতৃত্বে নতুন করে দানা বাঁধছে আন্দোলন। সোমবার কেন্দ্রীয় বাজেট পেশের দিনই সংসদ ভবন অভিযানের কথা ছিল কৃষকদের। যদিও সেই কর্মসূচি পরে বাতিল হয়। তার পরেই  নতুন কর্মসূচি হিসেবে আগামী শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ৩ ঘণ্টার ‘চাক্কা জ্যাম’-এর ঘোষণা করেন কৃষক নেতারা। তাঁরা জানিয়েছেন, ওই সময় দেশের সর্বত্র জাতীয় সড়ক এবং হাইওয়েগুলিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

মূলত দিল্লির সিঙ্ঘু ও গাজীপুর সীমানায়  ধরনায় বসেছেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা। কৃষক নেতাদের অভিযোগ, আন্দোলন প্রতিহত করতে ওই এলাকাগুলিতে  ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জল, বিদ্যুতের সংযোগও।  পুলিশ-প্রশাসনের আধিকারিকরা প্রতিনিয়ত হেনস্থা করছেন বলেও তাঁদের অভিযোগ। এই সবের প্রতিবাদেই এই চাক্কা জ্যাম কর্মসূচি বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি নির্মলা সীতারামনের পেশ করা সাধারণ বাজেটের সমালোচনাও করেছেন কৃষক নেতারা।

অন্যদিকে কৃষকদের আন্দোলন রুখতে সচেষ্ট সরকারও। এরমাঝেই সোমবার বাম নেতা মহম্মদ সেলিম-সহ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনকারী একাধিক ব্যক্তির ট্যু ইটারঅ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে । সোমবার দুপুর থেকে টুইটার অ্যাকাউন্টগুলি দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে কৃষকদের সংযুক্ত মঞ্চ ‘কৃষক একতা মোর্চা’-র অ্যাকাউন্টও। ইতিমধ্যে  কৃষক আন্দোলনের সমর্থনকারী ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করেছে ট্যুইটার কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026