নিউজ

লন্ডনে দেড় হাজার স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিনের ভুল ডোজ দেওয়া হয়েছে, দায় স্বীকার করল না অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা

লন্ডন; টিকাকরণের (Vaccination) ক্ষেত্রে বড় ভুল হয়েছে লন্ডনে (Londin)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) ও অ্যাস্ট্রোজেনেকার (Astrozenka) তৈরি করোনা ভ্যাকসিন (Corona Vaccine) কোভিশিল্ড (Covishield) দেওয়ার ক্ষেত্রে বড়সড় ভুল করে বসলো ব্রিটেন। জানা গিয়েছে, প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবকের শরীরের ভ্যাকসিনের ভুল ডোজ প্রদান করা হয়েছে। যদিও এই ভুলের নিরিখে কোনও মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে এর দায় স্বীকার করেনি অ্যাস্ট্রোজেনেকা।

টিকাকরণ শুরুর আগে অক্সফোর্ডের পক্ষ থেকে যে চিঠি প্রকাশ্যে এসেছিল, সেই চিঠিতে সই ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু জে পোলার্ডের। কিন্তু তিনিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকা এই ভুলকে সামান্য ভুল বলেই মনে করেছে। নিজেদের দায় স্বীকার করতে নারাজ তারা।

অক্সফোর্ডের মুখপাত্র প্রিচার্ড এই দায় সেরে ফেলতে চাইছে। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অর্ধেক ডোজ নেওয়া গ্রুপটি অপরিকল্পিত ছিল। কিন্তু ডোজের পরিমাপে ভুল ছিল, তা জানতে পেরেছিলাম। ডোজের ত্রুটি ঘটেনি। ডোজ দেওয়ার আগে এবং সেটি সংশোধন করার সময় নিয়ন্ত্রকদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি।’

প্রসঙ্গত, ব্রিটেনে ইতিমধ্যেই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্বল্পমূল্যে সকলকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদিও সেক্ষেত্রে প্রবীণ নাগরিক ও
স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026