বিনোদন

৭৪ জন বাচ্চার গর্বিত ‘মা’ ঋতাভরী চক্রবর্তী, আবেগঘন পোস্ট অভিনেত্রী

টলিপাড়ার স্টাইল আর ফ্যাশন আইকন বলতেই প্রথমে মাথায় আসে অভিনেত্রী ঋতাভরীর নাম। এই অভিনেত্রীর প্রত্যেকটি পোস্ট রীতিমতো আগুন ধরায় সোশ্যাল মিডিয়ার পাতাতে। ঋতাভরীর কোনও ছবি পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়াতে। একের পর এক বোল্ড ছবি দিয়ে নেট জনতার ঘুম কেড়েছেন তিনি। সব সাজেই একশোতে একশো। কখনো শাড়ির সাজে তো কখনো উষ্ণ অবতারে গোটা সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন ঋতাভরী নিজে একাই। গা গরম করা হট ফোটোশুটে নজর আটকেছে নেটিজেনদের। তবে অভিনেত্রীর এসব ছাড়াও আরো অনেক গুণ আছে।

অন্য সেলিব্রেটিরা নিজের জন্মদিনে এলাহি পার্টি করতে ভালোবাসেন কিন্তু তিনি অন্যদের মতো পার্টি না করে ওই দিনটাতে স্কুলের বা অনাথ আশ্রমের বাচ্চাদের কাছে ব্যাগ ভর্তি উপহার নিয়ে পৌঁছে যান তিনি। গোটা দিন বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন অভিনেত্রী। আবার প্রান্তিক গ্রামে মেয়েদের স্যানিটারি ন্যপকিনের ব্যবহার সমন্ধে অবগত করতে ভোলেননি।

গতকাল ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। পাশাপাশি কাল পালিত হয়েছে মাতৃ দিবস । হ্যাঁ যে মা তাঁর শিশুর জন্মের প্রতিটি মুহূর্ত বুকে আগলে মানুষ করে। মা শব্দটা অনেক ছোট্ট কিন্তু এই শব্দের মধ্যেই রয়েছে এক মায়ের আর সন্তানের গোটা পৃথিবী। সন্তানের জন্মের আগে থেকে গর্ভধারণের সেই ৯ মাসে মা হয়ে যায়। তবে জন্ম দিলেই যে মা হওয়া যায় তা কিন্তু নয়। মনের মিল আর ভালোবাসাতেও মা হওয়া যায়। যেমন এই টলি ডিভা ঋতাভরী এই প্রসব না করেই ৭৪ জন বিশেষভাবে সক্ষম শিশুর মা হয়ে উঠেছেন।

কিভাবে? ভাবছেন তো। খোলসা করে বলা যাক। সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এখান থেকেই অভিনেত্রীর যাত্রা শুরু মা হওয়ার। অভিনেত্রী মাত্র ১৬ বছর বয়স থেকেই এই স্কুলের সাথে যুক্ত হন। বয়স বাড়ার সাথে সাথে সময়ের এই স্কুলের বাচ্চাদের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে। এবার অভিনেত্রী ৭৪ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়ার মা হয়েছেন। এই সন্তানদের যাবতীয় দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী। এই স্কুলের পড়ুয়াদের সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী ছিলেন ঋতাভরী। এদের পড়াশোনার জন্য লাইব্রেরি তৈরি করে দিয়েছেন, কখনও আবার সান্তা ক্লজ সেজে বড়দিনের উপহারও দিয়েছেন।

গত কাল অভিনেত্রী এই বাচ্চাদের সাথে কাটানো একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। তবে তিনি এও বললেন এই মহামারীর কারণে একবছর ধরে স্কুলে যেতে পারেননি ঋতাভরী। এই বাচ্চাদের তিনি ভীষণভাবে মিস করছেন। তবে সুরক্ষার জন্য এখন কিছু করার নেই। এদের ভালো জন্য দূরে থাকতে হবে। পাশাপাশি ক্যপাশানে লিখলেন, “৭৪ জন বিশেষ সন্তানের গর্বিত মা আমি। শুভ মাতৃ দিবস।” এই বিশেষ দিনে নিজের মা শতরূপা সান্যালকেও মিষ্টি একটি ভিডিয়ো করে মাধ্যমে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঋতাভরী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026