বিনোদন

বাবার মৃত্যুশোকে গাঁজা সেবন করেছিলেন! শোক কাটিয়ে ‘দেশের মাটি’ দিয়ে কামব্যাক রাহুলের!

পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ‍্যমে রাহুল ব্যনার্জির টলিউডে পা রাখেন। প্রথম ছবিতে বাজিমাত করেন রাহুল। এরপর অভিনেতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাহুলে দুধর্ষ অভিনয় দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। তারপর থেকে বেশ কিছু ছবিতেই অভিনয় করেছেন রাহুল। তবে বেশিরভাগ অভিনেতাকে আর্ট ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে নায়কের ভূমিকায় বেশি দেখা যায়নি অভিনেতাকে।

বড়পর্দায় কাজ করতে করতে হঠাৎই একদিন ধারাবাহিকে অভিনয় শুরু করেন রাহুল। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করেও তুমুল খ‍্যাতি পেয়েছিলেন তিনি। এরপর সান বাংলায় ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। তবে এর মাঝে দীর্ঘদিনের বিরতি নিয়ে ‘দেশের মাটি’ ধারাবাহিক দফের ছোটপর্দায় ফিরেছেন রাহুল। তবে এবারে নায়কের ভূমিকায় না পাশ্ববর্তী চরিত্রে ফিরেছেন তিনি। চরিত্রের নাম রাজা। তবে এর মধ্যে রাহুল নিজের অভিনয় দিয়ে এই চরিত্রে বাজিমাত করেছেন।

নিজের এই চরিত্র হিট হওয়ার পিছনে নেপথ্যে আছেন লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায় ও সহ অভিনেত্রী রুক্মা রায়কে। এই দুজনকে কৃতিত্ব দিয়েছেন রাহুল। রাজা মাম্পির জনপ্রিয়তা পেয়েছে লেখিকার সংলাপের জন্য। আর তাঁর সহ অভিনেত্রী রুক্মার অনবদ‍্য অভিনয়ের জন‍্যই তাঁদের অনস্ক্রিন রসায়ন এত সুন্দর হয়েছে। কিন্তু এখানেই সমস্যা তৈরী হয়েছে। অনেক দর্শক ভাবছেন রাহুলের সাথে রুক্মার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু হেসেই অভিনেতা উত্তর দিয়েছেন রুক্মা ১০ বছরের ছোট। আর রাহুল স্পষ্ট ভাষায় বলেন রুক্মাকে স্নেহ করেন।

তবে এসবের মাঝে একটা সাক্ষাৎকারে রাহুলকে প্রশ্ন করা হয়, রাহুল ডেবিউ ছবিতেই নায়ক হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন পরবর্তীতে তিনি হঠাৎ করে হারিয়ে গিয়েছেন কেন? অবশ্য অভিনেতা জানিয়েছেন দোষটা ছিল তাঁরই। বাবা চলে যাওয়ার পর তিনি গাঁজার নেশায় ডুবে গিয়েছিলেন তিনি। বাবাকে হারিয়ে খারাপ পথে পা দিয়েছিলেন। আর তাতেই মূল‍্যবান সময় নষ্ট করেছিলেন। পাশাপাশি আরো একটি কথা রাখেন, সফল হলে চুমকি বসানো জামা পরা লোকজনদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে হয়। সেটা তিনি পারতেন না। তবে এখন দেশের মাটিতে রাজা চরিত্র দিয়ে কামব্যাক করে দর্শকদের ভালবাসা পেয়ে আপ্লুত রাহুল। মূল নায়ক না হয়েও রাজার জনপ্রিয়তা অন‍্য উচ্চতায় পৌঁছেছে তা আজ বলাবাহুল্য।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026