ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫০০ টাকা বিনিয়োগ করে রিটার্ন পেতে পারেন কোটি টাকা, সরকারি এই প্রকল্পের ব্যাপারে জানেন?

অবসর গ্রহণের পর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য আগে থেকে অর্থ সঞ্চয় করা অত্যন্ত দরকার। কর্মজীবনের শুরু থেকেই বিনিয়োগ শুরু করা এর জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সংশয় থেকে যায়। এই অর্থ সঞ্চয়ের অন্যতম পথ হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। অবসর কেন্দ্রিক এই বিনিয়োগ পরিকল্পনায় মাসিক অল্প টাকা বিনিয়োগ করে অবসরের পর আপনারা পেয়ে যাবেন মোটা টাকা। পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে প্রতিবছর ৭.১ শতাংশ করে রিটার্ন পাওয়া যায়। এই বিনিয়োগে আর্থিক ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই, তবে পিপিএফ ম্যাচিওর হওয়ার পর যে টাকা রিটার্ন বাবদ পাওয়া যায় সেটা কিন্তু সম্পূর্ণরূপে করমুক্ত।

পিপিএফ বিনিয়োগের মাধ্যমে প্রতিবছর আপনারা ৪৬ হাজার ৮০০ টাকা করে ডিসকাউন্ট পাওয়া যায়। তবে যারা ৩০ শতাংশ আয় করেন স্ল্যাবের মধ্যে পড়েন তারাই এই বার্ষিক কর ছাড় পেতে পারেন। তবে বাকিদের ক্ষেত্রে করের হারের উপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ। এই মুহূর্তে ব্যাংকে অথবা যে কোন পোস্ট অফিসে এই পিপিএফ একাউন্ট আপনি খুলতে পারেন।

এই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে এবং তা মেইনটেইন করতে কোন অতিরিক্ত খরচ করতে হয় না। নূন্যতম ৫০০ টাকা থেকে এই বিনিয়োগ আপনি শুরু করতে পারবেন এবং বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনারা এই ধরনের অ্যাকাউন্টে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ১৫ বছরে পরিপক্ক হয়ে থাকে। এছাড়া পাঁচ বছরের ব্যবধানে এই অ্যাকাউন্টের মেয়াদ আপনি বৃদ্ধি করতে পারেন।

যদি আপনি ২৫ বছর বয়স থেকে পিপিএফ একাউন্ট এ বিনিয়োগ শুরু করেন, তবে ৬০ বছর বয়সে ২.২৬ কোটি টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। যদি আপনি পিপিএফ অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমা রাখেন, তবে প্রতিবছর ১০,৬৫০ টাকা পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026