ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ঘরে বসে আবেদন করে পেয়ে যান ১.৫ লক্ষ টাকা, সরকারি প্রকল্পের ব্যাপারে জানুন বিস্তারিত

মানব জীবনের চাহিদাগুলির মধ্যে সব থেকে আগে যেগুলি থাকে সেটা হল খাদ্য, কাপড় এবং বাসস্থান। প্রথম দুটি চাহিদা কোনভাবে পূরণ করা সম্ভব হলেও বাসস্থানের চাহিদা কিন্তু পূরণ করা অতটা সহজ বিষয় নয়। এবারে এই বাসস্থানের চাহিদা আপনার খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। ভারত সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্রকল্প যার মাধ্যমে ভারতের বাসিন্দা হলে আপনার বাড়ি তৈরি করে দেওয়ার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে ভারত সরকার নিজেই।

এই মুহূর্তে আমরা সকলেই জানি বিগত কয়েক বছর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিশেষত গত কয়েক বছরের আগে ভিশন ২০২২ কর্মসূচির আওতায় গোটা দেশের মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করার পরিকল্পনা নিয়েছিল ভারত সরকার। দেশের প্রতিটি কোনায় পানীয় জল এবং বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার শুরু করেছিল একটি বিশেষ প্রকল্প। বিগত কয়েক বছর ধরে এই প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন ভারতের প্রান্তিক মানুষেরা। ইতিমধ্যেই এই স্বপ্নের কর্মসূচির কাজ জোর কদমে শুরু হয়েছে। স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে গোটা দেশে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ।

আপনিও যদি নিজের বাড়ি এই প্রকল্পের আওতায় সংযুক্ত করতে চান এবং ভারত সরকারের সাহায্যের মাধ্যমে তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে করতে হবে আবেদন। আবেদনের জন্য আপনাকে অত্যন্ত সহজ একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। শুধুমাত্র নিয়ম মেনে আবেদন করলেই মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা। তাহলে এবার জেনে নেওয়া যাকেই আবেদনের নিয়ম বিধি সম্পর্কে।

এক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে। আবেদনকারীকে দেশের যেকোন স্থানে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আবেদনকারী যেখানে বাড়ি করতে চাইছেন সেই জায়গার নিজের মালিকানা প্রদান করতে হবে। আবেদনকারী যদি সরকারি কোন সহায়তা পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন। একজন গ্রাহক শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি তিনি আগে থেকে একবার এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে থাকেন, তিনি আর নতুন করে পাবেন না সেই সুবিধা। অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণ পত্র, পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র, জমির আর্থিক মূল্যায়ন অর্থাৎ ভ্যালুয়েশনের প্রমাণ, আবেদনকারী যদি জমির মালিক না হন সে ক্ষেত্রে সেই জায়গার মালিকের নো অবজেকশন সার্টিফিকেট, এবং স্ট্যাম্প পেপারে একটি এফিডেভিট জমা করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026