বিনোদন

বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন অভিনেত্রী পুজা ব্যানার্জী

হিন্দি ধারাবাহিক ‘দেবোঁ কা দেব মহাদেব’-এ পার্বতীর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন পুজা ব্যানার্জী (Puja Banerjee)। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। করোনা অতিমারীর সময় প্রথম লকডাউনের আগে ‘জগজ্জননী মা বৈষ্ণো দেবী’-তে দেখা গিয়েছিল পুজাকে। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর অনুরাগীদের একাংশ পুজাকে দেবী রূপেই পছন্দ করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুজা প্রায়ই বোল্ড ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন। এর ফলে যথেষ্ট চটেছেন তাঁর অনুরাগীদের একাংশ।

সম্প্রতি পুজা একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছিলেন। তাতে তাঁর পরনে ছিল সোনালি রঙের বিকিনি টপ ও অফ হোয়াইট ফ্লেয়ারড স্কার্ট। টপ জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য। টপের স্লিভ নুডল প‍্যাটার্নের। এই টপের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে পুজার ক্লিভেজ। পরনের স্কার্টটি লো-ওয়েস্ট। স্কার্ট জুড়ে রয়েছে সোনালি জরির ফ্লোরাল এমব্রয়ডারি। এই পোশাকের সাথে পুজার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে স্মোকি আই। ঠোঁট রাঙানো উজ্জ্বল লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে পুজার চুল। দুই কানে রয়েছে সোনালি রঙের স্টোন স্টাডেড চেন ইয়ারিং।

কিন্তু এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ লিখেছেন, পুজা বিবাহিতা ও এক পুত্রসন্তানের মা হয়ে এই ধরনের পোশাক পরতে কি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন! অনেকে লিখেছেন, পার্বতীর চরিত্রে অভিনয়ের পর পুজাকে এই ধরনের ফটোশুট মানায় না। অনেকে পুজাকে অশালীন কটাক্ষ করেছেন। আগামী 26 শে জানুয়ারি আড্ডাটাইমসে স্ট্রিম হতে চলেছে বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পুজা।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026