ভাইরাল & ভিডিও

লাল রঙের সালোয়ার-কামিজে মঞ্চে ঠুমকা লাগালেন স্বপ্না চৌধুরী (VIDEO)

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি নৃত্যশৈলীকে পৌঁছে দিয়েছেন সর্বভারতীয় স্তরে। পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল সপনাকে। একই সময় তাঁর বাবাও অসুস্থ হয়ে পড়েন। শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। স্বপ্নার বাবাই পরিবারে ছিলেন উপার্জনক্ষম। তিনি অসুস্থ হয়ে পড়লে সপনাদের মুখে অন্নের যোগান দেওয়ার কেউ ছিলেন না। বাধ্য হয়েই স্বপ্না রাগনী নৃত্যশিল্পীর পেশায় আসেন। কেরিয়ারের গোড়ার দিকে সপনাকে খোলা মঞ্চে নেচে অর্থ উপার্জন করতে হত। দক্ষ নৃত্যশিল্পী হলেও মিলছিল না সুযোগ। কিন্তু তা এনে দিয়েছিল কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’।

শোয়ের ওই সিজনে সর্বসাধারণের জন্য অডিশনের ব্যবস্থা হয়েছিল। অডিশনের মাধ্যমে বিগ বসের ঘরে আসেন স্বপ্না। ধীরে ধীরে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এইভাবেই স্বপ্নার হাত ধরে রাগনী পৌঁছে যায় সর্বভারতীয় স্তরে। বর্তমানে স্বপ্না আন্তর্জাতিক স্তরে যথেষ্ট পরিচিত নাম। বিগ বসের পর স্বপ্না কয়েকটি বলিউড মুভিতে আইটেম ডান্স করলেও আঞ্চলিক স্তরে একাধিক মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন তিনি। বর্তমানে স্বপ্না শোয়ে পারফর্ম করতে যথেষ্ট মোটা অঙ্কের অর্থ নেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হয় তাঁর ভিডিও।

2023 সালের 28 শে মে ‘সোনোটেক মস্তি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে স্বপ্নার একটি ডান্স ভিডিও নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। লোকসঙ্গীত শিল্পী রাজু পাঞ্জাবি (Raju Punjabi) ও সুশীলা ঠক্কর (Sushila Thakar)-এর গাওয়া গান ‘থাড়া ভাতার’-এর সাথে ডান্স পারফরম্যান্স করেছেন স্বপ্না। এই পারফরম্যান্সের মঞ্চ ছিল একটি ধর্মীয় মেলা। সপনার পরনে রয়েছে লাল রঙের সিকুইনড পাতিয়ালা সালোয়ার-কামিজ। মাথা ঘোমটায় আবৃত করে স্বপ্না নাচ শুরু করেন। তাঁর প্রতিটা ঠুমকা ও আনুষঙ্গিক ডান্স স্টেপে ফুটে উঠেছে নিখুঁত রাগনী নৃত্যশৈলী। এই ভিডিওটি এখনও অবধি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি ভিউ অতিক্রম করেছে।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026