পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। ২০২১’এই স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিতও ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই। সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, তার ঝলক অবশ্য অভিনেত্রীর নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই মিলবে। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর কেড়েছিল সকলের।
৬’ই ফেব্রুয়ারি ৩৬’শে পা দিলেন এই পূজা ব্যানার্জী। সোশ্যাল মিডিয়ার পাতায় জন্মদিনের দিনে একাধিক পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী, যার কোনটাই নজর এড়ায়নি নেটনাগরিকদের। পরিচালক রাজা চন্দ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও এদিন কাজ করেছেন অভিনেত্রী। সেই ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। এদিন তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। সেই ঝলকও রয়েছে নেটদুনিয়ায়। জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে এসভিএফ-এর তরফ থেকেও।
তার জন্মদিনের দিনেই তার সম্বন্ধে অনেককথা উঠে এসেছে। শোনা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সেই প্রেম করে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। তখন তার মনে হয়েছিল তিনি ঐ মানুষটিকে ছাড়া থাকতে পারবেন না। তবে পরবর্তীকালে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন।
পরে অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করেন তিনি। হিন্দি, বাংলা, দক্ষিণীর পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিতে সফলতাও অর্জন করেছিলেন তিনি। এদিন তার জন্মদিনে সেইসমস্ত প্রসঙ্গই পুনরায় উঠে এসেছে মিডিয়ার পাতায়, আর সেই সূত্রেই চর্চার আলোয় অভিনেত্রী। উল্লেখ্য, লকডাউনের সময়ই ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন অভীনেত্রী। যার ছয়মাস পরেই মা হয়েছিলেন তিনি। এই মুহূর্তে নিজের কাজ ও সংসার নিয়েই বেজায় ব্যস্ত অভিনেত্রী তার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…