ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কমছে অপরিশোধিত তেলের দাম, কলকাতায় আজ কত পেট্রোল এবং ডিজেলের দাম?

বিশ্ববাজারে বেশ খানিকটা কমে গিয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। কিন্তু এখনো পর্যন্ত শহর কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়নি। গত ২৪ ঘন্টায় ব্রেন্ড ক্রুডের দাম আরো বেশ খানিকটা কমে গিয়েছে এবং হয়েছে ব্যারেল প্রতি ৮০ ডলারের আশেপাশে পৌঁছেছে। বিশ্বের বাজারে দাম কমলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তন খুব কম হয়েছে। গত ৮ মাস এ দেশের প্রধান শহরগুলিতে জ্বালানি তেলের দামে বিশেষ কোনো পরিবর্তন হয়নি এবং কিছু কিছু ছোট শহরে ছাড়া তেলের দাম তেমন একটা কমেনি। কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাইতে মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম।

দিল্লিতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৯৬.৬৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৮২ টাকা প্রতি লিটার। মুম্বাইয়ে পেট্রোলের দাম ১০৬. ৩১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা প্রতি লিটার। কলকাতাতে পেট্রোলের দাম এই মুহূর্তে ১০৬.০৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার। অন্যদিকে চেন্নাই এ পেট্রোলের দাম ১০২.৬০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা প্রতি লিটার।

দেশের বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হলো আলাদা আলাদা রকমের ট্যাক্স ব্যবস্থা। প্রতিটি রাজ্যের সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স নিয়ে থাকে এবং সেই কারণে প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা দাম হয়। এই ট্যাক্সকে লোকাল বডি ট্যাক্স বলা হয় এবং লোকাল ট্যাক্সের প্রভাবে অনেকটাই বদলে যায় পেট্রোল এবং ডিজেলের দাম।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026