১৫ বছর বয়সে প্রেমের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন পূজা ব্যানার্জি, তারপর মা হয়েছিলেন বিয়ের আগেই

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ-এর পরিচিত মুখ। ২০২১’এই স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিতও ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই। সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, তার ঝলক অবশ্য অভিনেত্রীর নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই মিলবে। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর কেড়েছিল সকলের।

চলতি বছরের ৬’ই ফেব্রুয়ারি ৩৬’শে পা দিলেন পূজা ব্যানার্জী। সোশ্যাল মিডিয়ার পাতায় জন্মদিনের দিনে একাধিক পোস্ট শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যার কোনটাই নজর এড়ায়নি নেটনাগরিকদের। পরিচালক রাজা চন্দ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও কাজ করেছেন অভিনেত্রী। সেই ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

এই মুহূর্তে মিডিয়ার সূত্রে তার সম্বন্ধে অনেককথা উঠে এসেছে, যা শুনে অবাক তার অনুরাগীমহলের একাংশ। শোনা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সেই প্রেম করে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। তখন তার মনে হয়েছিল তিনি ঐ মানুষটিকে ছাড়া থাকতে পারবেন না। তবে পরবর্তীকালে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। শুধরেও নিয়েছিলেন তিনি।

পরে অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করেন পূজা। হিন্দি, বাংলা, দক্ষিণীর পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিতে সফলতাও অর্জন করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেইসমস্ত প্রসঙ্গই পুনরায় উঠে এসেছে মিডিয়ার পাতায়, আর সেই সূত্রেই আপাতত চর্চার আলোয় অভিনেত্রী। উল্লেখ্য, লকডাউনের সময়ই ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন অভীনেত্রী। যার ছয়মাস পরেই মা হয়েছিলেন তিনি। এই মুহূর্তে নিজের কাজ ও সংসার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। আর তার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026