নিউজ

Indian railways: এটি হলো ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন যেখান থেকে আপনি দেশের যে কোন জায়গার ট্রেন ধরতে পারবেন, জানুন কোথায় সেই জংশন

বিশ্বের পাঁচটি সব থেকে বড় রেল নেটওয়ার্কের মধ্যে একটি হলো ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভারতীয় রেলের মাধ্যমে যাতায়াত করেন। তবে আপনি হয়তো ভারতীয় রেলের ব্যাপারে এমন অনেক বিষয় জানেন না যেগুলো আপনার জেনে রাখা উচিত। আজ আমরা আপনাকে ভারতীয় রেলের সব থেকে বড় রেলওয়ে স্টেশন সম্পর্কে বলবো, যেখান থেকে আপনি দেশের যে কোন কোনায় ট্রেন ধরতে পারবেন। এই স্টেশনে ২৪ ঘন্টা ট্রেন চলাচল অব্যাহত থাকে এবং সবথেকে বড় বিষয়টি হলো এদিক থেকে যেকোন জায়গার ট্রেন পাওয়া যায়।

দেশের সবথেকে বড় রেলওয়ে জংশনটি অবস্থিত উত্তর প্রদেশে। এই স্টেশনটির নাম হল মথুরা জংশন এবং উত্তর মধ্য রেলওয়ের অধীনে আসে এই স্টেশনটি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকের জন্য সাতটি ভিন্ন রুটের ট্রেন এই জংশন দিয়ে যায়। এই জংশনে মোট ১০টি প্লাটফর্ম রয়েছে যেগুলির উপরে সব সময় ট্রেন চলাচল অব্যাহত থাকে।

দেশে দক্ষিণ কোণ থেকে হোক বা উত্তরকোণ থেকে আপনি এই স্টেশনে যেকোনো সময় আসতে পারেন। দিন হোক বা রাত আপনি যখনই এই স্টেশনে আসবেন দেখবেন শত শত ট্রেন এখান দিয়ে চলাচল করছে। ১৮৭৫ সালে এই জংশনে প্রথমবারের মতো ট্রেন চালানো হয়েছিল। এরপর ১৮৮৯ সালে মথুরা থেকে বৃন্দাবন এর মধ্যে ১১ কিলোমিটার দীর্ঘ মিটারগেজ লাইন শুরু হয়। তারপর থেকেই মথুরা জংশন হয়ে ওঠে ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026