ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Hero Vida V1: মাত্র ১৩ হাজার টাকায় পেয়ে যান Hero কোম্পানির ১১০ কিলোমিটার মাইলেজের ইলেকট্রিক স্কুটার, কিনতে পারেন ফ্লিপকার্ট থেকেই

বিদ্যুৎ চালিত স্কুটার চালাতে চাইছেন? এবারে আপনার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে হিরো। সম্প্রতি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখে ফেলেছে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1. এই ইলেকট্রিক স্কুটারটি আপনি ন্যূনতম ১৩ হাজার টাকার মাসিক ইএমআই দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন। ফুল চার্জ দিলে এই স্কুটার আপনাকে ১১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। তার পাশাপাশি দেওয়া হয়েছে সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি। যার ফলে আগামী দিনে আপনি ব্যাটারি বদলেও নিতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে। আর এই পুরো সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন বাড়িতে বসে।

এই ইলেকট্রিক স্কুটার টিতে আপনি পাবেন ডুয়াল টোন কালার। এছাড়াও থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকশন এবং মোবাইল থেকে স্কুটারের যাবতীয় পারফরম্যান্স এবং স্ট্যাটাস দেখার সুবিধা। এই ইলেকট্রিক স্কুটারে আপনি পেয়ে যাবেন কল এবং এসএমএস অ্যালার্ট এবং অন্যান্য সমস্ত সুবিধা। আপনারা পেয়ে যাবেন ইউএসবি চার্জিং ফিচার এবং তার সাথেই থাকবে একটি নেভিগেশন ফিচার। মিউজিক কন্ট্রোল থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল সবকিছু থাকবে এই ইলেকট্রিক স্কুটার।

প্যাসেঞ্জারদের পা রাখার জন্য একটি ফুট রেস্ট রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এখানে আপনি পেয়ে যাবেন ২৬ লিটার আন্ডার সিট স্টোরেজ। এছাড়াও থাকবে একটা বিশাল বড় বুটস্পেস অর্থাৎ জিনিসপত্র বহন করার একটা বিশাল জায়গা। ডিস্ক এবং ড্রাম ব্রেকের সুবিধাযুক্ত এই ইলেকট্রিক স্কুটারে ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে। শূন্য থেকে আশি শতাংশ চার্জ হতে মাত্র ৬৫ মিনিট সময় লাগে এই ইলেকট্রিক স্কুটারের। ১১০ কিলোমিটার যাত্রা করতে পারবে এই ইলেকট্রিক স্কুটার যদি আপনি একবার এই স্কুটার চার্জ দিয়ে দেন। সর্বাধিক ৮০ কিলোমিটার পর্যন্ত গতি আপনি দেখতে পাবেন এই ইলেকট্রিক স্কুটারে। ফ্লিপকার্ট থেকে এই ইলেকট্রিক স্কুটার আপনি বুক করতে পারবেন এবং এর দাম শুরু হচ্ছে ১.২৬ লক্ষ টাকা থেকে। ১.২৮ লক্ষ টাকা পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারের দাম পৌঁছতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026