ব্যাংকিং সেক্টর থেকে যদি আপনি লোন নিতে যান তাহলে যে অনেক ঝক্কি থাকে, সেই বিষয় সম্বন্ধে সকলেই অবগত। তবে এবার ব্যাংকিং ব্যবস্থা উন্নত করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা আপনাদের অনেকটাই সুবিধা করে দেবে। গত কয়েকদিনের অর্থমন্ত্রীর দেওয়া নির্দেশ অনুযায়ী এবার আপনাকে ব্যাংকে ঘুরে ঘুরে আর লোন নেওয়ার জন্য কষ্ট করতে হবে না। আসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্পতি দেশের সমস্ত ব্যাংককে তাদের সমস্ত পরিষেবা গ্রাহক বান্ধব করে তোলার নির্দেশ দিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিছুদিন আগে একটি বৈঠকে বলেছিলেন যে প্রত্যেকটি ব্যাংককে তাদের গ্রাহককে সুবিধার দিকে নজর দিয়ে অপেক্ষাকৃত সরল নিয়ম বানাতে হবে। এছাড়া ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে যাতে সাধারণ মানুষকে অসুবিধায় না পড়তে হয়। পাশাপাশি ব্যাংকগুলোকে ঋণ দেয়ার জন্য সঠিক মান নির্ধারণ করতে হবে।
এই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গোটা দেশের বড় বড় ব্যাংকগুলোকে তাদের পরিষেবা গ্রাহক বান্ধব করার জন্য নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পরামর্শ অনুসরণ করে আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সমস্ত ব্যাংকের গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এবার থেকে বলা যেতে পারে প্রত্যেকটি ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…