খেলা

Punjab Kings XI: ভারতীয় ক্রিকেটারের ওপর ভরসা, নতুন অধিনায়ক ঘোষণা করল পঞ্জাব কিংস

আইপিএলের মেগা আসর শুরু হওয়ার প্রায় মাসখানেক পূর্বে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দেবেন মায়ানক আগারওয়াল। উল্লেখ্য, ২০১৮ সালে নিলামে ১ কোটি টাকাতে ময়ঙ্ককে কিনেছিল পঞ্জাব। সেখান থেকে পাঞ্জাব কিংসের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। কে এল রাহুলের সাথে দুর্দান্ত বোঝাপড়া ছিল মায়ানক আগারওয়ালের। রাহুলের অনুপস্থিতিতে দলের দায়িত্ব যে তার ওপর পড়তে চলেছে সে বিষয়ে অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন পাঞ্জাব কিংসের মালিক মোহিত বর্মন।

উল্লেখ্য, ২০২২ আইপিএলে সম্পূর্ণ নতুনরূপে ফ্র্যাঞ্চাইজিগুলো সাজিয়ে দল গঠন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আটটির পরিবর্তে ১০ দলের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা আসর। বিষয়টি নিয়ে রোমাঞ্চ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আগামী ২৬শে মার্চ আইপিএলের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। মেগা নিলাম থেকে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি একের পর এক বিধ্বংসী ক্রিকেটার কিনেছে আইপিএলের মেগা আসর উপলক্ষে। তাদের নিয়ে এখন শক্তিশালী একাদশ নির্বাচনে ব্যস্ত রয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

আজ টুইট করে পাঞ্জাব কিংসের তরফে ময়ঙ্ককে অধিনায়ক ঘোষণা করার কথা জানানো হয়। টুইটে ময়ঙ্কের একটি অডিয়ো বার্তাও দেওয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, “পঞ্জাব কিংসের অধিনায়কত্ব পেয়ে তিনি খুশি ও সম্মানিত।” ইতিপূর্বে এক সাক্ষাৎকারে ময়ঙ্কও জানিয়েছিলেন তিনি অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি। তিনি বলেন, ‘‘আমাকে যদি অধিনায়ক করা হয়, আমি সেটার জন্য তৈরি। ক্রিকেটার হিসাবে আমার যা করার সেটাই করব। আমার থেকে দল যা চাইবে, সেটাই দেওয়ার জন্য প্রস্তুত।” আর তার দল সেই পথেই হাঁটলো এভার।

আপনাদের জানিয়ে রাখি, মেগা নিলাম থেকে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে তুলে নিয়েছে পঞ্জাব। তার পরেও ঘরের ছেলে ময়ঙ্কের উপরেই ভরসা দেখাল দল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026