বক্স অফিসে জোর টক্কর অজিতের ‘ভালিমাই’ ও পবন কল্যাণের ‘ভিমলার’, কে জিতছে এই দৌড়ে?

বড় অভিনেতারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একেবারে ছেয়ে রয়েছেন। একই দিনে দুজন বড় অভিনেতার ছবি বক্স অফিসে রিলিজ করেছে। একদিকে যেমন তামিল সিনেমায় থানা নামে পরিচিত অজিত কুমারের ছবি ভালিমাই বক্স অফিসে একেবারে জমিয়ে দিয়েছে, অন্যদিকে তেলেগু ইন্ডাস্ট্রিতে পাওয়ারস্টার হিসেবে পরিচিত পবন কল্যাণের সিনেমা ভিমলা নায়ক একইসাথে হয়েছে জনপ্রিয়। পাওয়ার স্টার হিসেবে এবং দুর্দান্ত বক্স অফিস কালেকশন এর মাধ্যমে একটি আলাদা নাম তৈরি করে ফেলেছে এই ছবিটি।

তবে বলিউডের সঞ্জয় লীলা বনসালির ছবি গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি এখনো দক্ষিণের এই দুটি ছবি থেকে বেশ কিছুটা পিছিয়ে। ভালো আয় করলেও, এটি এখনো বাকি দুটি সিনেমা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। থালা অজিতের ভালিমাই ছবিটি ২ দিনে কামিয়ে ফেলেছে ৯৫ কোটি টাকা এবং তিনি দেখিয়ে দিয়েছেন তিনি জোসেফ বিজয় থেকে কোন অংশে কম নন। অন্যদিকে, বিজেপির সক্রিয় কর্মী তথা নায়ক পবন কল্যাণের ভিমলা নায়ক ছবিটিও একইসাথে হয়েছে জনপ্রিয়। বক্স অফিস কালেকশন দেখে যারা তার অবমূল্যায়ন করেছিলেন, তাদেরকে একেবারে ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি। তামিলনাড়ুতে ভালিমাই ছবিটি তিনদিনে সংগ্রহ করে ফেলেছে ৮১.২৫ কোটি টাকা, পুরো ভারতে কালেকশন আরো বেশি। অন্যদিকে, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানায় ভিমলা নায়ক ছবিটি মাত্র ২ দিনে আয় করেছে ৬২.১৪ কোটি টাকা।

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই দুটি ছবির সম্পূর্ণ বক্স অফিস কালেকশন প্রকাশ করা হয়নি। বিশেষ করে আমাদের হাতে এখনো রবিবারের বক্স অফিস কালেকশন আসেনি। সম্ভাবনা রয়েছে রবিবার ছুটির দিন হওয়ায়, এই দিন বেশ ভালো মত আয় করবে এই দুটি ছবি। অন্যদিকে সারাবিশ্বে ভালিমাই মাত্র দুই দিনের মধ্যে ৯৫ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। দুটি ছবি দুর্দান্তভাবে ওপেনিং পেয়েছে। তবে প্রথম দিনের কালেকশন হিসেবে কিন্তু ভালিমাই ভিমলা নায়কের থেকে কিছুটা পিছিয়ে। প্রথমদিন ভালিমাই বিশ্বব্যাপী বক্সঅফিসে ৫৯.৪৮ কোটি টাকা সংগ্রহ করেছিল। অন্যদিকে, ভিমলা নায়ক ছবিটি সংগ্রহ করেছিল ৬১.২৪ কোটি টাকা।

একই সাথে কথা বলতে হয় গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি নিয়ে। এই ছবিটিও বক্সঅফিসে বেশ ভালো কালেকশন করতে শুরু করেছে। মাত্র ২ দিনে ভারতে ২৩.৮২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবিটি। অন্যদিকে রবিবার ছবিটি ৪০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বক্সঅফিস বিশেষজ্ঞরা। ছবিটির পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবার মহা শিবরাত্রি। তাই ওইদিনও একটি ছুটি রয়েছে। সম্ভাবনা রয়েছে ওই দিন বেশ ভালো মতো কালেকশন করতে পারবে এই ছবিটি। মহারাষ্ট্রের সমস্ত সিনেমা হলে এই মুহূর্তে ৫০ শতাংশ আসন সংখ্যার নিয়মটি প্রযোজ্য রয়েছে। সেই হিসেবে দেখতে গেলে বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি বেশ ভালো একটি কালেকশন করেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026