খেলা

কোহলি-শাস্ত্রীর আমলে ধ্বংস হয়েছিল ক্যারিয়ার, রোহিত-রাহুল জুটিতে ভাগ্য ফিরল এই ক্রিকেটারের

বিরাট কোহলির অধিনায়কত্বে এবং রবি শাস্ত্রী প্রধান কোচ থাকাকালীন ভারতীয় দলে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাননি এই বিধ্বংসী ক্রিকেটার। বলতে গেলে এক রকম কোহলি-শাস্ত্রীর আমলে ধ্বংস হয়ে গিয়েছিল এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার। ধারাবাহিকভাবে তো দূরের কথা, তাকে ভারতীয় একাদশে খেলানোর কোন পরিকল্পনা গ্রহণ করেনি সেই সময় টিম ম্যানেজমেন্ট। বর্তমানে ভারতীয় দলে পরিবর্তনের জোয়ার এসেছে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পরিবর্তন হয়ে নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে, ভারতীয় দলের নেতা হয়েছেন রোহিত শর্মা।

রাহুল-রোহিত জুটিতে ভারতীয় দলের ক্রিকেটারদের খোলা ছুট দেওয়া হয়েছে। নিজেদের ইচ্ছামত সেরা পারফর্মেন্স করার ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা। নতুন প্রতিভা তুলে আনার কার্যক্রম শুরু করেছেন তিনি। যার ফলে প্রায় ধ্বংস হওয়া ক্যারিয়ার আবার আশার আলো দেখছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার। হ্যাঁ, এতক্ষণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার সম্পর্কে আলোকপাত করা হল। বর্তমানে তিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। আর সেখানেই তার সাফল্য এসেছে চোখে পড়ার মতো।

শ্রেয়াস আইয়ার শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেও আউট না হয়ে ২০৩ রান সংগ্রহ করে ভারত তথা বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড করে ফেললেন। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২৮ বল মোকাবেলা করে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৪৪ বল মোকাবেলা করে ৭৪ রান করেছিলেন শ্রেয়াস আইয়ার। আর কতকাল সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাত্র ৪৫ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026