জলখাবারের চটপট বানিয়ে ফেলুন 'পুর ভরা পরোটা', জেনে নিন রেসিপি
শ্রেয়া চ্যাটার্জি – পরোটা খাবারটি একান্তভাবেই আর্যদের থেকে এসেছে। অন্তত ইতিহাস তাই বলছে। যবের তৈরি রুটি বা মালপোয়া জাতীয় খাবার প্রাচীন যুগের খাবারের তালিকায় দেখা যায়। তবে এখন পরোটার রেসিপিতে এসেছে নানা ধরনের পরিবর্তন। মুঘল আমলের রুটির প্রচলন ছিল। তবে তারা সাধারণত রুটিতে ঘি লাগিয়ে খেতেন। আর ভারতীয়দের সেই তেলেভাজা, পুরি দেখে মুসলমানরা রুটিতে ঘি এর প্রলেপ লাগিয়ে পরোটা খেতে শেখে। যাই হোক ইতিহাস আমাদের যাই বলুক লুচি, পরোটা আমাদের বাঙ্গালীদের প্রত্যেকের একটি প্রিয় খাবার। বাঙালি বললেও ভুল হয় অবাঙালিরাও পরোটা ভালোই খান। তবে যারা সবজি খেতে পছন্দ করেন না, বিশেষত বাচ্চারা তাদের জন্য করা যেতেই পারে ‘পুর ভরা পরোটা’। পরোটাও খাওয়া হবে আর সবজি গুলো পরোটার মধ্যে দিয়ে একেবারে পেটের মধ্যে চলে যাবে।
উপকরণঃ ময়দা, কালোজিরে, নুন, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, বাঁধাকপি, চাইলে আরো সবজি দেওয়া যায়, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি পনির, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল।
প্রণালী : ময়দার সঙ্গে অল্প কালো জিরে, নুন এবং তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত সবজি সেদ্ধ করে নিয়ে কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো সবজির উপরে পনির গ্রেট করে দিন। ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকুন। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে নুন, মিষ্টি, গোলমরিচ গুঁড়ো দিন। পুর একটু ঠান্ডা হয়ে গেলে ময়দার লেচি কেটে তার মধ্যে পুর ভরে পরোটার আকারে বেলে, সাদা তেলে ভেজে নিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন ‘পুর ভরা পরোটা’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…