নিউজ

আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা, স্বস্তি মিলবে বঙ্গবাসীর

বেশ কয়েকদিন ধরেই কলকাতা সংলগ্ন জেলাগুলিতে চলছিল ভ্যাপসা গরম। তবে এদিন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। গরমের দাবদাহের মাঝে স্বস্তি মিলেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে তার ফলে আরও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। যার জেরে বঙ্গে বর্ষা প্রবেশের পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে বৃহস্পতিবার বিকেলের পর বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী শুক্রবার বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।

অপরদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তা ক্রমেই সক্রিয় হচ্ছে। যার জেরে ওড়িশা উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে বর্ষা। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এসব জেলাগুলিতে ৭-২০ মিমি পর্যন্ত বৃষ্টি হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026