নিউজ

বিশুদ্ধ অক্সিজেনের টানে বারমুখো দিল্লীবাসী

অরূপ মাহাত: বারে মিলছে অক্সিজেন, ২৯৯ টাকায় ১৫ মিনিট বিশুদ্ধ অক্সিজেন নিতে ছুটছে দিল্লীবাসী। দিল্লীর সাকেত এলাকায় সিটি ওয়াক মল কর্তৃপক্ষ ‘অক্সিপিওর’ নামে একটি অক্সিজেন বার চালু করেছিলেন মে মাস নাগাদ। এতদিন তাতে ভিড় তেমন না থাকলেও বর্তমানে সেখানে ভিড় সামলানো দায়। দিল্লীবাসী এখন বুঝেছেন বিশুদ্ধ অক্সিজেন কতটা জরুরী শরীরের জন্য। তাই সবাই দল বেঁধে ছুটছেন অক্সিজেন বারে।

প্রসঙ্গত, প্রতিবছর এই সময় দিল্লীতে বায়ুদূষণের মাত্রা তীব্র আকার ধারণ করে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জোড়-বিজোড় রেজিস্ট্রেশনের গাড়ি চালানোর ব্যবস্থা নেওয়ার পরও তেমন উন্নতি হয়নি দিল্লীর পরিবেশের। রাস্তায় বেরালেই মুখে লাগাতে হচ্ছে মাস্ক। চোখ নাক জ্বালা করছে রাস্তাঘাটে বেরালেই। হৃদরোগের পরিমাণ বাড়ছে দিল্লীতে।

এই অবস্থায় দিল্লীবাসীর একমাত্র ভরসা হয়ে উঠতে চলেছে অক্সিজেন বার। দিন দিন অক্সিজেন বারে ভিড় বৃদ্ধি এই কথায় প্রমাণ করছে। মল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের উদ্যোগ দেশে প্রথম। তবে ধীরে ধীরে দিল্লীর বিভিন্ন জায়গায় এই ধরনের বার খুলতে চলেছে তারা। বর্তমানে লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামন, স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপ্টাস এবং ল্যাভেন্ডার এই সাতটি ফ্লেভারে পাওয়া যাবে অক্সিজেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026