নিউজ

বিজেপি বারবার মানুষকে বোকা বানিয়ে চলছে : কানাইয়া কুমার

দক্ষিন দিনাজপুর : সম্প্রতি বেশ কিছুসময় ধরে ভারতবাসীর মনে এনআরসি আতঙ্ক এক ভয়ঙ্কর রূপ ধারন করেছে। এমনকি রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে এনআরসি বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। এবার এনআরসি নিয়ে মুখ খুললেন ছাত্রনেতা কানাইয়া কুমার। রবিবার, দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে এক মঞ্চে এনআরসির নিয়ে কেন্দ্রসরকারকে নিয়ে সমালোচনা করলেন। কানাইয়া কুমারের মতে, অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিস্কৃত করার নামে দেশের মানুষদের বিদেশী তকমা লাগানো হচ্ছে। বিজেপি বারবার মানুষকে বোকা বানিয়ে চলছে।

রবিবার গঙ্গারামপুরে এনআরসি বিরোধী যুক্তমঞ্চের সভায় যোগ দেন কানাইয়া কুমার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রসেনজিৎ বসু, অনিমেষ সাহা প্রমুখরা। সভায় কানাইয়া কুমার বলেন, সকল মানুষ যদি একত্রে এনআরসির বিরোধিতা করতে তাহলে সরকার মাথা নিচু করতে বাধ্য হবে। তিনি আরও বলেন, মানুষ কেন নিজেদের নাগরিকত্বের তথ্য জমা করবে? সরকারকে খোঁজ নিতে হবে কে ভারতীয় এবং কে বিদেশী। এব্যাপারে সমস্ত দেশবাসীর মিলিত বিরোধিতা চাই।

এছাড়াও কানাইয়া কুমার বলেন, ভারত একটি স্বাধীন দেশ, এই দেশে সবাইয়ের বসবাস করার সমান অধিকার রয়েছে, কোনোদিন ভয় দেখিয়ে জয়লাভ করা যায় না। ভারতবাসীকে শরনার্থী করার চিন্তাভাবনা করেছে বিজেপি। বিজেপি প্রথমে নোটবাতিল তারপর এনআরসি নিয়ে দেশবাসী মনে আতঙ্কের সৃষ্টি করছে। এর ফলে সাধারন মানুষরা ভোগান্তির শিকার হবে একথা মনে করেন কানাইয়া কুমার।

উল্লেখ্য, সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও সাধারন মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এর বিরোধিতার উদ্দেশ্যে পাহাড় থেকে সাগর পর্যন্ত এনআরসি বিরোধী যাত্রা শুরু হয়েছে যুক্তমঞ্চের তরফ থেকে। গত ১৫ নভেম্বর থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৮ ডিসেম্বর কলকাতায় সভা করবে তারা। ২৩ দিন ধরে এনআরসি বিরোধী সমাবেশ চালাবে যুক্তমঞ্চ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026