Pushpa 2 Collection: ৫ দিনে কত কোটি টাকা আয় করল ‘পুষ্পা ২’? দেখে নিন এক নজরে

২০২১ সালে পুষ্পা সিনেমা প্রথম পর্ব রিলিজ হওয়ার পর থেকে সাধারণভাবেই মানুষের মনে দারুন উদ্বেগ ছিল। কি হবে এর দ্বিতীয় পর্বে, তা নিয়ে চিন্তার অন্ত ছিল না সিনেমাপ্রেমীদের। অবশেষে নানা জটিলতা কাটিয়ে চলতি মাসের ৫ তারিখে রিলিজ করা হয়েছে “পুষ্পা পার্ট টু”। যে সিনেমাতে আল্লু অর্জুন, রশ্মিকা মানন্দার মত তারকাদের অভিনয় করতে দেখা গেছে। আমরা আপনাদের বলে রাখি, সুকুমার পরিচালিত অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্প: দ্য রাইজ’-এর সিক্যুয়াল। আপনারা নিশ্চয়ই জানেন, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব উপার্জনের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল বলিউডের হাই-বাজেটের একাধিক সিনেমাকে।

এর দ্বিতীয় পর্বেও ধারাবাহিকতা দেখা গেছে। সিনেমাটি রিলিস হওয়ার প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়েছে। তাছাড়া বিগত পাঁচ দিনে একাধিক রেকর্ড ভেঙেছে দক্ষিণ ভারতের এই সিনেমাটি। মালায়ালাম, কন্নড়, তামিল সহ হিন্দি ভাষায় রিলিজ হওয়া এই সিনেমাটি ইতিমধ্যে ৯০০ কোটির গণ্ডি পার করেছে বলে মনে করছেন সিনেমা প্রেমীরা। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, আল্লু অর্জুনের “পুষ্পা-২” উপার্জনের দিক থেকে কি কি রেকর্ড ভাঙল-

আপনারা নিশ্চয়ই জানেন, ৫০০ কোটি বাজেটের এই সিনেমায় অভিনয় করার জন্য আল্লু অর্জুন একাই নিয়েছেন ৩০০ কোটি টাকা। উপার্জনের দিক থেকেও রীতিমতো চমক দিয়েছে সিনেমাটি। সিনেমা বিষয়ক বিভিন্ন সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, রিলিজ হওয়ার মাত্র ৫ দিনের মধ্যে সিনেমাটি ৮০০ কোটির গণ্ডি পার করেছে। তবে সিনেমা নির্মাতাদের তথ্য অনুযায়ী, আল্লু অর্জুনের “পুস্পা ২” বিগত পাঁচ দিনে ৩৩৯ কোটি রুপি আয় করেছে। শুধু তাই নয়, ধীরে ধীরে মানুষের সিনেমা দেখার ক্রেজ কমে যাওয়ার পাশাপাশি উপার্জনের পরিমাণও কমতে শুরু করেছে। তবে সিনেমা প্রেমীদের মতে সিনেমাটি শীঘ্রই ৯০০ কোটির গণ্ডি পার করবে।

Kriti Lekha Shome

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026