২০২১ সালের চন্দ্র গ্রহণ দেখা যেতে চলেছে আগামী ২৬ এ মে। এই ‘টোটাল লুনার ইক্লিপস’ এর দিনই চাঁদকে দেখা যাবে সুপার মুন আকারে। অনেকে আবার এটিকে ‘ব্লাড মুন’ ও বলে থাকে। এইদিন চাঁদকে দেখা যাবে সাধারণের থেকে অনেকটা বড় আকারে। গ্রহণ চলাকালীন অবস্থায় লালচে কমলা চাঁদ দেখা যাবে বলেও জানা গিয়েছে।এই দৃশ্য নিজের চোখে দেখার ব্যবস্থা করেছে কোয়ান্টাস এয়ারলাইন্স। তবে খুবই স্বল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে এই সুযোগ। এর মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকি ওয়েটিং লিস্ট ও বন্ধ হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে এই বিমান উড়বে তার যাত্রীদের নিয়ে। সেই সমস্ত যাত্রীরাই সুযোগ পাবেন রেড মুন বা সুপার মুন দেখার। আড়াই ঘণ্টা ধরে উড়তে চলেছে বিমান। যাত্রীদের কেবল সুপার মুন দেখানো হবে তাই নয়, তাদের জন্য থাকছে ‘কসমিক ককটেল’ এবং ‘সুপার মুন কেক’-এর ব্যবস্থাও। সিডনি থেকে যাত্রা শুরু করে বিমান উড়ে যাবে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়তে চলেছে এই বিমান।
বলা বাহুল্য, এই বিমানের ইকোনমি সিটের ভাড়া ভারতীয় হিসেবে প্রায় ২৮,৩০০ টাকা বলা চলে। অন্যদিকে বিজনেস ক্লাসের টিকিটের দাম রাখা হয়েছে ৮৫,৫০০ টাকার আশেপাশে। প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীদের টিকিটের দাম রাখা হয়েছে ভারতীয় হিসেবে ৫১,০০০ টাকার আশেপাশে। কেবল কেক এবং ককটেল নয়, বিমানে থাকবে বিশেষজ্ঞের ব্যবস্থাও। এর সাথে থাকছে যাত্রীদের জন্য বিশেষ উপহার এবং গিফট ব্যাক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…