বিনোদন

‘আমার বাবাকে বাঁচান, নাহলে আমি অনাথ হয়ে যাব’, তিতলির আর্জি শুনে সাহায্যের হাত বাড়ালেন দেব

গত বছর থেকে রাজ্যে করোনা পরিস্থিতি বেশ জটিল। আগের বছর থেকে এই কঠিন পরিস্থিতিতে বরাবরই সক্রিয় থেকেছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নেতা বা হিরো হিসেবে নয় একজন মানুষ হিসেবে পাশে থাকার চেষ্টা করেছেন। করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা রাজ্য। দিন দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি। সম্প্রতি করোনা আক্রান্তদের পাশে থাকছেন অভিনেতা। এই লকডাউনে ফের এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন দেব।

ছোট্ট বাচ্চা মেয়ে তিতলি, চূচাড়ার বাসিন্দা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাবা কঠিন অসুখে ভুগছে। বাবাকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেলেন তিতলি। একটি ভিডিও তৈরি করেন, আর সেই ভিডিয়োতে বাবার অসুখের কথা বলেন। প্রথমেই বাচ্চা মেয়ে বলে ওঠে ‘আমার বাবাকে একটু বাঁচাবে। আমার বাবা ছাড়া আর কেউ নেই।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োটি দেখে কেঁদে ওঠে অনেকেই। এই ভিডিয়োটি চোখে পড়ে দেবের।

চুঁচুড়া অন্তার বাগানের একটি ভাড়া বাড়িতে থাকে তিতলি ও তাঁর পরিবার। বাবার নাম সন্দীপ দত্ত।পেশায় তিনি সেলসম্যান। প্রথমে সন্দীপ বাবুর প্যানক্রিয়াসের সমস্যা ধরা পরে। হাই সুগার থাকায় কিডনি আর লিভারে সমস্যা তৈরী হয়৷ বাবার চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে নিয়ে যান। প্যানক্রিয়াস অপারেশন করাতে দরকার সাড়ে ছয় লক্ষ টাকা সেই চিকিৎসার টাকা না থাকাতে চুঁচুড়াতে ফিরে আসেন সন্দীপ বাবু। কিছু মানুষের সাহায্য পাওয়ার পর এইবছর মার্চ মাসে হায়দ্রাবাদে চিকিৎসা করাতে যান। তবে সেখানে গিয়ে অস্ত্রোপচার করালেও সন্দীপ বাবু সুস্থ হবে কিনা তার ও কোনো নিশ্চয়তা নেই।

এরপর আবার কলকাতায় ফিরে আসেন। কলকাতার শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি করা হয় তিতলির বাবাকে। সুগার হাই হয়ে যাওয়ায় কোমরের নীচে ইনফেকশান হয়ে যায়। আবারো অস্ত্রোপচার করতে হবে। বর্তমানে বিছানায় এখন শয্যাশায়ী সন্দীপ বাবু। ফের লকডাউন রাজ্যজুড়ে এই সময় বাড়িতে এই পরিবারে খাওয়ার তুলে দেওয়ারও নেই কেউ, এই সময় ওষুধ কেনাও কঠিন হয়ে গিয়েছে তিতলির মা মুনমুন দেবীর কাছে

এই ভিডিও শেয়ার হতেই দেব সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। টুইট করে তিনি নিজের পরিবারকে সাহায্য করার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিতলির এই আবেদনে সাহায্য জানিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যে অভিনেতার টিমের তরফ থেকে তিতলির মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও এগিয়ে এসেছে এক শিক্ষক সংগঠন ও। তিতলির বাবার সুস্থতা কামনায় এখন ভরে গিয়েছে তিতলির সোশ্যাল মিডিয়ার দেওয়াল।


Copy

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026