বিনোদন

তৈরি হল শাহরুখ-গৌরির বাড়িতে ঝাঁ চকচকে কোয়ারেন্টাইন সেন্টার, দেখুন সেই ভিডিও

কৌশিক পোল্ল্যে: নিজের চারতলাবিশিষ্ট আলিশান অফিসটি করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য ছেড়ে দেন শাহরুখ ও গৌরী। এনজিও সংস্থা মীর ফাউন্ডেশন এবং বিএমসির যৌগ উদ্যোগে ইতিমধ্যেই অফিসটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নির্মান করার কাজ সম্পূর্ন হয়েছে। নিজের ইনস্টাগ্রামে সেই খবর ভক্তদের জন্য উন্মুক্ত করলেন শাহরুখপত্নী গৌরী খান।

সমগ্র অফিসের পরিবর্তিত রূপের একটি ভিডিও গর্বের সঙ্গে শেয়ার করেন তিনি। ভিডিয়োতে লেখা সাবটাইটেল থেকে জানা গিয়েছে, মোট ২২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে এই কোয়ারেন্টাইন সেন্টারটিতে। বিশেষত মহিলা, শিশু ও বয়স্কদের জন্য এখানে কোয়ারেন্টিনের সুব্যবস্থা রয়েছে। ভিডিও দেখে উচ্ছসিত ফ্যানসরা এই দম্পতির জয়জয়কার গেয়ে তাদের কুর্নিশ জানিয়েছেন। উল্লেখ্য অভিনেতা সোনু সুদ এবং অভিনেত্রী আয়শা টাকিয়ারাও একই পথে হেঁটে নিজেদের বিলাসবহুল হোটেলগুলি করোনা কবলিত মানুষদের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য ছেড়ে দিয়েছেন।

‘দিলওয়ালে’ শাহরুখ খান করোনা বিপর্যয়ে যা কিছু মহান উদ্যোগে সামিল হয়েছেন তা সত্যিই প্রংশসনীয়। এক্ষেত্রে তার স্ত্রী গৌরীর ভূমিকাও কিছু কম নয়। উক্ত অফিসটি মূলত গৌরীই ব্যবহার করত, জানান কিং খান নিজে। শাহরুখ নিবেদিত মীর ফাউন্ডেশন নামক সংস্থাটি মুম্বাইয়ের ২৫ হাজার নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে সমগ্র লকডাউন পর্ব চলাকালীন। এছাড়াও সিনেপাড়ার দরিদ্র কর্মীরা এই মর্মে রেশনও পাবেন।

ব্যক্তিগত অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলসহ আরও তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক অনুদান পৌঁছে গিয়েছে শাহরুখের তরফ থেকে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়া মহারাষ্ট্র, ঝাড়খন্ড, উত্তরাখন্ড, দিল্লি এবং বাংলার ১০০জন অ্যাসিড আক্রান্তকে মাসিক বৃত্তিও প্রদান করবে শাহরুখের সংস্থা, যা নিঃসন্দেহে একটি মহান উদ্যোগ।

এশিয়ার ধনীতম সেলেবদের মধ্যে অন্যতম শাহরুখ দুর্দিনে দেশের পাশে দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলায় কাঁধে কাঁধে মিলিয়ে সাহায্য করতে সদাপ্রস্তুত, সেকথাই বুঝিয়ে দিলেন নিজের কাজে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026