হরিপালের বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ নিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড় চলছে। সম্প্রতি পদত্যাগ প্রত্যাহার করে নিলেও ঘটনাটির জট কাটছে না তৃণমূলের অন্দরে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটি উপর হস্তক্ষেপ করা সত্বেও সমস্যার সুরাহা হয়নি। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য রীতিমতো বেচারাম মান্নার সাথে সন্ধির কথা নস্যাৎ করে দিয়েছে। তিনি সরাসরি সংবাদ মাধ্যমে জানিয়েছে তার আর বেচারাম মান্নার উপর কোন ভরসা নেই।
সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছিল নতুন ব্লক কমিটিতে দলের ব্লক সভাপতি নির্বাচন ঘিরে। সেখানের ব্লক সভাপতি মহাদেব দাসকে সরিয়ে গোবিন্দ ধারাকে সভাপতি নিযুক্ত করা হয়। মহাদেব দাস ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ ও অন্যদিকে গোবিন্দ ছিল বেচারাম মান্নার ঘনিষ্ঠ। তাই রবীন্দ্রনাথবাবু প্রশ্ন করেছেন কেন তার ঘনিষ্ঠ মহাদেববাবু কে সভাপতি পদ থেকে সরিয়ে দিলো দল। সেই নিয়ে সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছে।
অন্যদিকে, বেচারাম মান্না সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে তার রবীন্দ্রনাথ বাবুর সাথে কোনরকম বচসা নেই। নিউজ মিডিয়ারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে বড় করে দেখানোর জন্য এরকম খবর পরিবেশন করছে। তাদের মধ্যে মধুর সম্পর্ক আছে। কিন্তু সম্পূর্ণ উল্টো সুর শোনা গেছে রবীন্দ্রনাথ বাবুর গলায়। আর তাদের ‘মধুর সম্পর্ক’–এর প্রসঙ্গে বলতে গিয়ে এদিন প্রবীণ রাজনৈতিক রবীন্দ্রনাথবাবু অভিযোগ করে জানান, ‘আমার ছোট ছেলে নাকি দুর্গাপুর রোডে লরি থেকে মাল চুরি করে সংসার চালায়। এই অভিযোগ শুনতে হয়েছে তাঁকে। আর আমি নাকি অবৈধ গাড়ি ব্যবহার করি।’ স্বাভাবিকভাবে এই ‘অপপ্রচার’ এ প্রচন্ড ক্ষুব্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্য এদিন অভিযোগের আঙুল তুলেছেন বেচারাম মান্নার দিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…