বিনোদন

মমতার জয়ে মুগ্ধ রচনা ব্যানার্জি! দিদিকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

নাম রচনা ব্যানার্জি আর অন্য জনের নাম মমতা ব্যানার্জি। দুই ব্যানার্জির মধ্যে কোনো সংঘাত নেই, বরং রয়েছে একটা এক্স ফ্যাক্টর। দুজনেই আমজনতার প্রিয় দিদি। একজন রাজ্যপাট সামলান, অন্যজন দর্শকদের মনোরঞ্জন করতে ওস্তাদ। রোজ বিকেলে নিয়ম মেনে দর্শকদের মনের খবর জানতে এবং জানাতে আসেন রচনা। রাজ্য যখন দিদির হাতে, তখন অন্য দিদি তার সুখ্যাতি না করে পারে! সেরকমই মমতা ব্যানার্জির জয়ে ভাসলেন দিদি নং ওয়ান এর সঞ্চালক রচনা ব্যানার্জি।

দিদির জয়ে জয়ী রচনা নিজেও। তাইতো দিদির সখ্যাতিতে কোনো কার্পণ্য রাখেননি। ভোটের রেজাল্টের পরেই, নিজের সোশ্যাল মিডিয়ার পেজে মমতা ব্যানার্জির ছবি তুলে ধরলেন, আর লিখলেন “one n only Didi, তুমি ছিলে, আছো, এবং থাকবে। গর্বিত রাজ্য দেশ এবং সারা পৃথিবী।”

রচনা ব্যানার্জি যিনি নিজে প্রায় ১০ বছর ধরে দিদি নং ওয়ান শো সঞ্চালনা করে আসছেন, আজ তিনিই দিদির জয়ে মুগ্ধ। দিদি যে এইভাবে কেল্লাফতে করে দিতে পারে, আম জনতা কাউকেই টের পেতে দেয়নি। এই বারের নির্বাচনে চলেছে বিজেপির বিপুল ক্যাম্পেনিং। চলেছে মোর্চা দলের ক্যামপেনিং। কিন্তু বিজেপি মাত্র ৭৩ টি সিট নিয়ে বিরোধী দল হয়ে থাকলো, অন্যদিকে কমিউনিস্ট পার্টির দফারফা করে ছাড়লো জনগন। ভোটের প্রচারে মানুষ একত্র হলেও দিদির পিছু আসলে কেউই ছাড়েনি। মহিলা মহল থেকে সংখ্যা লঘিষ্ঠ মানুষের পুরো ভোট নিয়ে আজ জয়ী মমতা ব্যানার্জি। অবশ্য এতে খুশি বিনোদন ক্ষেত্রও‌। প্রসঙ্গত, ভোটের রেজাল্টের পর বিনোদন ক্ষেত্রের বহু তারকা দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি প্রার্থীদের এক হাত নেন। শিল্পীদের রগড়ে দেব নিয়েও সোচ্চার হন টলিউডের বহু তারকা। একদিকে যেমন দিদির প্রশংসায় পঞ্চমুখ গোটা ইন্ডাস্ট্রি তেমনই সমালোচনার ঝড় বইছে বিরোধী পক্ষকে লক্ষ্য করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026