গত রবিবার একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন তৃণমূল প্রার্থী তথা জনপ্রিয় টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী তার কাছের মানুষকে হারিয়েছেন। তার গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে গত রবিবার কলকাতা কেষ্টপুরের এক অভিজাত ফ্ল্যাটে সোহমের শ্যালিকা আত্মহত্যা করেছে। ঘরের ভিতর থেকে অস্বাভাবিকভাবে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শ্যালিকার নাম পারমিতা নাথ এবং বয়স ৩৫ এর কাছাকাছি। কেষ্টপুরের এএইচ ব্লকের এক অভিজাত আবাসনে দোতলায় একটি বন্ধ ঘরে গলায় দড়ি নিয়েছিলেন তিনি।
ঘটনার কথা জানতে পেরেই সোহম চক্রবর্তীর স্ত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশ এসে দেহ উদ্ধার করার সময় সোহম চক্রবর্তীর স্ত্রী অভিযোগ জানায় যে তার বোনের উপর তার স্বামী এবং শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাই সে বাধ্য হয়ে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তার মৃতের স্বামী রুদ্রপ্রসাদ নাথ ও শাশুড়ি বাসন্তী নাথকে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে সোহম চক্রবর্তীর শ্যালিকার ওপর ওই পরিবারের লোক শারীরিক ও মানসিক নির্যাতন করতো। তাই দীর্ঘদিন সে মানসিক অবসাদে ভুগছিল। এমনকি তার ওপর বিবাহবিচ্ছেদের জন্য চাপ দেয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে নিজের বেডরুমে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়েছেন। দীর্ঘক্ষন ডাকাডাকির পর সাড়া না পাওয়া গেলে পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…