বিনোদন

Rachna Banerjee: নাচে পারদর্শী অভিনেত্রী, বন্ধুদের নিয়ে পুস্পার হিট গানে দুর্দান্ত নাচ দিদি নং ১-এর রচনা, তুমুল ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গের দিদিদের প্রথমে একমাত্র ইনস্পিরেশন হলেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিকেলে বাঙালি বাড়ির মহিলাদের অন্তত একটি শো দেখলেই না, এবং সেটা হলো দিদি নাম্বার ওয়ান। এই রিয়েলিটি শোয়ের মূল টিআরপি হলো এর কনসেপ্ট। বাংলায় এমন যেসব মহিলা আছেন যারা নিজের ক্ষমতায় নিজের জগৎ তৈরি করেছেন, তাদের কাহিনীকে দুনিয়ার সামনে নিয়ে এসে সাধারণ মানুষকে অসাধারণ হিসাবে প্রতিষ্ঠা করার মন্ত্র নিয়েই প্রতি বিকেলে হাজির হন রচনা। এই শোয়ের সঞ্চালিকা হিসাবে তার বেশ নামডাক হয়েছে বাংলার জনতার মাঝে। এখন তিনি শুধু একজন অভিনেত্রী না, এখন তিনি সবার দিদি, গোটা বাংলার দিদি নাম্বার ওয়ান।

তবে সম্প্রতি নিজের বন্ধুসম বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। নিজের বাবাকে হারিয়ে বেশ কিছুদিন অভিনেত্রী এই জগৎ থেকে দূরে ছিলেন, তবে আবারও সবকিছু গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। একদিকে সঞ্চালনা, অন্যদিকে বিভিন্ন ছোটখাটো প্রজেক্ট তার সঙ্গে ছেলের দেখাশোনা, সবকিছু নিয়ে বেশ ভালোই কাটছে রচনার জীবন। তার মধ্যেই আবার তিনি সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ একজন মানুষ। নিজের জীবনের সব কথা তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারদের উদ্দেশ্যে জানাতে ভালোবাসেন।

সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে সম্পর্কে চিড় ধরার পরে এখন তার ছেলে এবং তার বন্ধুরাও তার সবথেকে কাছের মানুষ। তাই তাদেরকে নিয়ে বেশ ভালো করেই নিজের জীবন কাটান তিনি। মাঝে মধ্যে তাকে দেখা যায় বন্ধুদের নিয়ে পার্টি করতে, বন্ধুদের নিয়ে কোথাও একটা ট্রিপ করে আসতে। আসলে বন্ধুদের নিয়ে তিনি সবসময় কোথাও না কোথাও যেতেই থাকেন। এর মধ্যেই আবার তাকে দেখা গেলো বন্ধুদের নিয়ে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে।

সম্প্রতি একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায় তার বন্ধুদের সঙ্গে তেরি ঝলক আশারফি গানে রিল তৈরি করেছেন। এই গানের সঙ্গে মানানসই পা টেনে টেনে নাচ করতেও দেখা গেলো তাদের। পুষ্পা ছবিটি যেমন ব্যাপক জনপ্রিয় তেমনি এই গানটিও খুবই জনপ্রিয় এখন সোশ্যাল মিডিযাতে। সকলেই প্রায় এই সৃভল্লি গানের সঙ্গে ভিডিও বানাচ্চ্ছেন, আর এবারে এই তালিকায় নতুন নাম লেখালেন দিদি নাম্বার ওয়ান রচনা। চলুন দেখে নিই এই ভিডিওটি –

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026