বিনোদন

Pushpa: মা এবং ছেলের বয়সের তফাৎ মাত্র তিন বছর, জানুন পুষ্পায় অভিনেত্রীর আসল পরিচয়

বর্তমানে সারা ভারতে বেশ নাম করে নিয়েছে পুষ্পা দ্যা রাইজ ছবিটি। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অল্লু অর্জুন। দক্ষিণ ভারতের সুপারস্টার তিনি, এবং তার জন্যই এই সিনেমা এতটা সুপারহিট। কিন্তু শুধুমাত্র নায়ক কিংবা নায়িকা নয়, পুলিশ থেকে শুরু করে ভিলেন প্রত্যেকটি চরিত্র এই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পুষ্পা ছবির সমস্ত চরিত্র যেন একেবারেই জীবন্ত।

তবে, পুষ্প ছবিতে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন একজন অভিনেত্রী যাকে নিয়ে খুব একটা কথা বলা হয়নি আজ অব্দি। কথা হচ্ছে পুষ্পার মা কে নিয়ে। অভিনেত্রী কল্পলতা এই চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু, তিনি আসল জীবনে কেমন? সিনেমা জগতে তার কতটা জনপ্রিয়তা? আপনাদের জানিয়ে রাখি, কল্পলতা কিন্তু নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী এবং ইতিমধ্যেই তিনি ৫০ এর বেশি ছবিতে কাজ করে ফেলেছেন। এছাড়াও দক্ষিণ ভারতের বেশ কিছু ধারাবাহিকে ও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

দুর্দান্ত অভিনয় এর মাধ্যমে তিনি প্রত্যেকটি ছবিতে নিজের একটা আলাদা ছাপ তৈরি করেন। এই ছবিতে আমরা দেখতে পেয়েছি, পুষ্পার মা অত্যন্ত গরিব পরিবারের একজন মহিলা। পুষ্পার বাবা বিবাহিত হওয়া সত্বেও কল্পলতা সঙ্গে একটি অবৈধ সম্পর্ক জড়িত হয়েছিলেন। এর পরবর্তীতে পুষ্পার জন্ম হয়। তিনি নিজের ছেলেকে বড় করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন। কিন্তু সব থেকে বড় বিষয়টি হলো, পুষ্পা ও পুষ্পার মা চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের বয়সের তফাৎ মাত্র তিন বছর।

বিষয়টি আশ্চর্যজনক হলেও অল্লু অর্জুনের বয়স ৩৯ বছর এবং অভিনেত্রী কল্পলতা বয়স মাত্র ৪২ বছর। মাত্র ১৪ বছর বয়সে তার বিবাহ হয়, এবং বর্তমানে তার দুই মেয়ে রয়েছে। তারা দুজনেই নিজেদের জগতে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, তবে তাদের দুজনকে আর সিনেমা জগতে দেখা যায়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026