অর্জুন চক্রবর্তী টলিউডের অন্যতম ভালো অভিনেতা। তিনি খুব বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা কিংবা ওয়েব প্ল্যাটফর্ম সব জায়গাতেই অবাধ বিচরণ তার। সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী ইন্ডাস্ট্রির একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো স্বামী এবং বাবা, তা এতদিনে স্পষ্ট হয়েছে। সম্প্রতি নিজের স্ত্রী সৃজার জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট শেয়ার করলেন অভিনেতা।
দীর্ঘ আটবছর ধরে প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ২০১৫’তে একে অপরের সাথে গাঁটছড়া বাঁধেন অর্জুন-সৃজা। বর্তমানে তাদের একটি চারবছরের কন্যা সন্তান রয়েছে। তার নাম অবন্তিকা। ২০১৮’তে জন্মেছে সে। তবে এখনো নিজের সন্তানের মুখ প্রকাশ্যে আসেননি অভিনেতা। সম্প্রতি নিজের স্ত্রীয়ের জন্মদিনে নিজেদের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৃজাকে তার জীবনের সুপার উইমেন বলেছেন।
অর্জুন ও সৃজা টলিউডের অন্যতম চর্চিত জুটি। তারা কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তাদের একাধিক অন্তরঙ্গ ছবি প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। অর্জুনের স্ত্রী টলিউডের যে কোন নায়িকাকে টেক্কা দিতে পারে রূপে-গুণে। একাধিক ফটোশুট করতে দেখা যায় সৃজাকে। তার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই মেলে। নিজের মেয়ের সাথে একাধিক ছবি শেয়ার করে থাকেন তিনি। তবে সেই ছবিতে তার মেয়ের মুখ দেখা যায় না। তাকে ক্যামেরার আলো থেকে আড়ালেই রেখেছেন তারা।
অর্জুনের স্ত্রী সৃজা যেকোনো ধরনের পোশাকে সাবলীল। তা সাবেকি হোক কিংবা পাশ্চাত্যের। দাদা গৌরবের বিয়ের বছর দুয়েক আগেই তারা নিজেদের বিয়ে সেড়ে নিয়েছিলেন। তবে এত বছর প্রেম ও বিয়ের পরেও তাদের ভালবাসায় যে এতোটুকু ভাটা পড়েনি, তা তাদের সম্পর্ক দেখেই বোঝা যায়। যত দিন যাচ্ছে আরো গাঢ় হচ্ছে তাদের সম্পর্ক। সম্প্রতি অর্জুনের ভালোবাসা মাখানো পোস্টকে কেন্দ্র করে আবারো এই তারকা-জুটি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…