ভাইরাল & ভিডিও

ক্যাটক্যাটে লিপস্টিক ও মোটা আইলাইনার লাগিয়ে সাজুগুজু করলেন রানু মন্ডল, ভয়ানক সাজিয়ে ভিডিও ভাইরাল করলেন এক যুবক

বর্তমান যুগে কমবেশি সকলেই সোশ্যাল মিডিয়া কথাটির সাথে বেশ পরিচিত। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই নেটিজেনরা বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন যা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছেন। বিশ্বাস না হলে, রানু মন্ডলের নাম তো শুনেছেন। রানাঘাটের রেলস্টেশনে ভিক্ষা করতে করতে একটি গানের জন্য তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। তারপর সেই রানু মন্ডল রানাঘাট থেকে স্বপ্ননগরী মুম্বাইতে গান রেকর্ডিং করার জন্য পাড়ি দিয়েছিলেন।

তবে দুর্ভাগ্যবশত মুম্বাইয়ের লাইমলাইটে স্টার হিসাবে বেশিদিন থাকা হয়নি রানু মন্ডলের। তাঁর অতিরিক্ত অহংকার আবারও তাঁকে ফিরিয়ে এনেছে রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে। ফের আর্থিক অনটনকে নিত্যসঙ্গী করে দিন কাটাচ্ছেন তিনি। তবে মাঝে মাঝেই তাঁর অসংলগ্ন কিছু ভিডিও তাঁকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের পাত্রী করে তুলেছে। আসলে তাঁর কিছু অপ্রাসঙ্গিক কাজকর্ম বর্তমানে তাকে সোশ্যাল মিডিয়াতে হাসির পাত্র করে তুলেছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় যা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়া জুড়ে।

সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডল এক ইউটিউবারের কাছে জানান যে তাঁর একটি নিমন্ত্রনে যাওয়ার জন্য সাজগোজের প্রয়োজন। সেই ইউটিউবার রানু মন্ডলের কথা রেখে একটা মেকআপ আর্টিস্টকে নিয়ে আসেন। ক্যাটক্যাটে গোলাপি রঙের লিপস্টিক, মোটা আইলাইনার এবং ফাউন্ডেশন মাখিয়ে রানু মন্ডলকে সাজিয়ে দেন ওই যুবতী। কিন্তু ভালো তো দূরের কথা, সাজানোর পর রানু মন্ডলকে দেখতে রীতিমতো ভয়ানক লাগছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই নেটিজেনদের মধ্যে হাসির রোল ওঠে।

জানা গিয়েছে, ইউটিউব চ্যানেল অ্যাবলেজ ভাই থেকে ওই ভিডিও পোস্ট করা হয়। এই ইউটিউব চ্যানেল থেকে মাঝে মাঝেই রানু মন্ডলের সাক্ষাৎকার নিয়ে ভিডিও বানানো হয়। খুব হালকা মেজাজে রানু মন্ডলকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে ট্রোল করেন এই ইউটিউবার। সম্প্রতি এই ভিডিওটিও ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই ভিডিওটি অনেক মানুষ দেখে নিয়েছেন এবং ৫ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। ভিডিওটি দেখে হাসি থামছে না নেটনাগরিকদের অধিকাংশের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026