বিনোদন

ঘরোয়াভাবেই লক্ষ্মীর আরাধনায় রচনা, রইল ভিডিও

কোজাগরী পূর্ণিমার দিন নিজের ফ্ল্যাটে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তবে খুব ঘরোয়া ভাবেই এই লক্ষ্মীপুজো করলেন রচনা। মা লক্ষ্মীকে নিজের হাতেই সাজিয়ে, ফলপ্রসাদ প্রস্তুত করলেন অভিনেত্রী। কিন্তু করোনা অতিমারীর কারণে ইন্ডাস্ট্রির কাউকে নেমন্তন্ন করেননি রচনা। নিজের বাড়ির লক্ষ্মীপুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রচনা সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শারীরিক সুস্থতা কামনা করেছেন।

রচনা অভিজাত আরবানা কমপ্লেক্সের বাসিন্দা। এনআরআই অধ্যুষিত এই কমপ্লেক্সে করোনা বিধি মেনে দুর্গাপূজা হয়েছে। করোনা অতিমারীর কারণে রচনা বাইরে কোথাও না গিয়ে কমপ্লেক্সের পুজোতেই আনন্দে মেতে উঠেছিলেন। এদিন নিয়ম মেনে কমপ্লেক্সে লক্ষ্মীপুজোও হলো। সেখানেও যথারীতি তাঁর ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন রচনা। তিনি ছেলের সঙ্গে তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কাছে রচনার ঘরোয়া রূপ যথেষ্ট প্রশংসিত হয়েছে।

অভিনেত্রী রচনা ব্যানার্জি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’ -এর অ্যাঙ্কর। বলা চলে, রচনার জন্যই এই শোয়ের টিআরপি সবসময় বেশি থাকে। এই শোয়ের প্রতিযোগীরা এবং দর্শকমহল রচনার সঙ্গে একাত্মতা অনুভব করেন। একসময় রচনাকে সরিয়ে অভিনেত্রী দেবশ্রী রায়কে শোয়ের সঞ্চালক হিসেবে আনা হয়েছিল। কিন্তু দেবশ্রী দর্শকদের মন জয় করতে পারেননি। ফলে শোয়ের টিআরপি নেমে যায়। ফলে রচনা ব্যানার্জিকেই আবার শোয়ের সঞ্চালক হিসেবে ফিরিয়ে আনা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026