নিউজ

বিনয় তামাংকে নবান্নে তলব মুখ্যমন্ত্রীর

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে ইতিমধ্যেই এনডিএ ছেড়ে তৃণমূল-কংগ্রেসের দিকে ঝুঁকেছেন বিমল গুরুং। সম্প্রতি কলকাতায় এসে তিনি বলে গিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা দিয়ে কথা রাখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেটা রাখেন, এমনটাও তিনি বলে গিয়েছেন। এমনকি রাজ্যে একুশের ভোটে জোড়াফুলের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন বিমল গুরুং, এমনটাও তিনি শহরে পা দিয়ে বলে যান। আর এবার বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের দ্বন্দ্ব মেটাতে ময়দানে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনয় তামাং, অনীত থাপাকে নবান্নে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, আগামী মঙ্গলবার এই দু’জনকে নবান্নে ডেকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে একুশের ভোটে বিমল গুরুং লড়াই করবেন, এমন বার্তা দুর্গা পঞ্চমীর দিন দেওয়ার পর থেকেই বিনয় তামাং, অনীত থাপা বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিভিন্ন বার্তা ছড়াচ্ছেন। এমনকি পাহাড়ে করছেন একাধিক শান্তি মিছিল। আজ, শনিবার এরকমই একটি শান্তি মিছিল ছিল পাহাড়ে। আর একুশের ভোটের আগে পাহাড়ে যাতে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্যই ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী।

একুশের ভোটে সরকার গঠনের জন্য পাহাড়ের ভোটব্যাঙ্ক ভীষণভাবে জরুরী তৃণমূল-কংগ্রেসের কাছে। আর বিমল-বিনয় তর্জার মধ্যে এই অঙ্কটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে বলেই বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের মধ্যেকার বিবাদ মিটিয়ে দিতে চাইছেন মমতা। তাই মঙ্গলবার তিনি নবান্নে বিনয় তামাংকে ডেকে পাঠিয়েছেন। এখন নবান্নে মঙ্গলবার দুজনের মধ্যে কী কথোপকথন হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026