সম্প্রতি অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনী ফটো শেয়ার করলেন। ছবিতে রাজার সামনে রয়েছে ক্যারম বোর্ড। মধুবনী হাতে পরে রয়েছেন শাঁখা-পলা ও গলায় মঙ্গলসূত্র। রাজা ও মধুবনী ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে বলেছেন, তাঁরা কারোর জন্য অপেক্ষা করছেন। মধুবনী ও রাজা সবার আশীর্বাদ ও ভালবাসা চেয়েছেন। মধুবনী ও রাজার এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, তাহলে কি মধুবনী মা হতে চলেছেন? অনেকেই রাজাকে কমেন্ট করে রাজা ও মধুবনীকে সন্তান নিতে বলেছেন।
রাজা ও মধুবনীর পরিচয় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ড্ ডট কম’ -এর সেটে। তাঁদের অভিনীত ওম-তোড়ার অনস্ক্রিন জুটির প্রেম ক্রমশ অফস্ক্রিন সম্পর্কে পরিণত হয়। কিছুদিন আগে রাজা ও মধুবনীর বিয়ে হয়। তবে এই বিয়েতে টেলি টাউনের কোনো সেলিব্রিটিকে দেখা যায়নি।
এই মুহূর্তে রাজা গোস্বামী জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-তে অভিনয় করছেন। তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে। মহিলাদের মধ্যে রাজার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। মধুবনীর হাতে সিরিয়ালের কাজ না থাকলেও তিনি এই মুহূর্তে ব্যস্ত তাঁর বিউটি পার্লার নিয়ে। সম্প্রতি উত্তর কোলকাতার আহিরিটোলায় মধুবনী তাঁর বিউটি পার্লার ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ খুলেছেন। তবে করোনা অতিমারীর কারণে মধুবনীর বিউটি পার্লারের ব্যবসা জমে উঠতে সময় লাগছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…